
পর্তুগিজ যুবরাজ জুবেন্টাসে ভালো নেই, ছাড়তে চান ইতালি। কিন্তু নতুন ঠিকানা কোথায়, সেটি এখনও নিশ্চিত হয়নি। তবে ইতালিতে আর থাকছেন না এটা নিশ্চিত। ক্লাব সতীর্থদের তাই ‘বিদায়’ বলে ছেড়েছেন তুরিন।
স্কাই স্পোর্টসের প্রতিবেদন বলছে, ব্যক্তিগত বিমানে চড়ে ইতালি ছেড়ে গেছেন রোনালদো। শুক্রবার সবমিলিয়ে ৪০ মিনিটের মতো ট্রেনিং গ্রাউন্ডে ছিলেন মি. সিআরসেভেন। এ সময় তিনি তার লকার খালি করেন, এরপর ট্রেনিং গ্রাউন্ড থেকে বের হয়ে যান। আগের দিন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানিয়েছিলেন, রোনালদো ক্লাব ছাড়তে চান সে কথা জানিয়ে দিয়েছেন তাকে। তাই শনিবারের ম্যাচের জন্য অনুশীলনে ডাকা হয়নি।
অ্যালেগ্রি বলেন, ‘গতকাল, রোনালদোর সঙ্গে কথা বলেছি। সে আমাকে জানিয়েছে, জুভেন্টাসে আর থাকতে চায় না। তাই আগামীকালের (এমপোলির বিপক্ষে) ম্যাচের জন্য তাকে ডাকা হয়নি। আজ সকালে সে অনুশীলন করেনি।’
নতুন চ্যালেঞ্জ নিতে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসেন রোনালদো। তার হঠাৎ এভাবে চলে যাওয়া হতাশার কি না? এমন প্রশ্নে অ্যালেগ্রি বলেন, ‘আমি আসলে হতাশ নই। কারণ রোনালদো তার নিজের সিদ্ধান্ত নিয়েছে। সে এখানে তিন বছর ধরে ছিল, অবদান রেখেছে। সে জুভেন্টাসের জন্য নিবেদিতপ্রাণ ছিল। এখন চলে যাচ্ছে। জীবন থেমে থাকবে না।’
স্থানীয় সময় দুপুর একটার দিকে তুরিনের কেসেলে বিমানবন্দরে পৌঁছান রোনালদো। ব্যক্তিগত বিমানে চড়ে ছাড়েন ইতালি। আগামী কয়েক ঘণ্টার মধ্যে হয়তো তার ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে।
- ১ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৩আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৪তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৫সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৬জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৭মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৮বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৯মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১০এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত