
কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। গোলের সংখ্যা আরও বাড়তে পারত দক্ষিণ কোরিয়ার ম্যাচে। শুধু ওই ম্যাচ নয়, গোটা বিশ্বকাপেই ব্রাজিলের মোট গোলের পরিমাণ আরও বাড়ত। কাতারে সবচেয়ে বেশিসংখ্যক গোলের সুযোগ নষ্ট করা এক মাত্র দল হচ্ছে ব্রাজিল।
চলতি বিশ্বকাপে ব্রাজিল বিশ্বকাপ অভিযাত্রা শুরু করেছিল সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে। জোড়া গোল করেছিলেন রিচার্লিসন। এর একটি তো ছিল দুর্দান্ত বাইসাইকেল কিক। দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলের বেশ কিছু সুযোগ নষ্ট করে দল যখন কিছুটা ব্যাকফুটে, ঠিক তখনই ত্রাণকর্তা হিসেবে হাজির হয়েছিলেন ক্যাসিমিরো। তার গোলে ব্রাজিল সে ম্যাচ জিতেছিল ১-০ গোলে। গ্রুপের শেষ ম্যাচে তো ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরেই বসলেন সেলেকাওরা। যদিও সে ম্যাচে ব্রাজিলের দ্বিতীয় সারির দল খেলেছিল। কিন্তু ক্যামেরুনের বিপক্ষে গোলের সুযোগ এসেছিল যথেষ্টই।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৩৬ মিনিটের মধ্যে ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পর বিরাট এক জয়েরই স্বপ্ন দেখেছিলেন ব্রাজিল সমর্থকরা। কিন্তু দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেননি নেইমার-রিচার্লিসনরা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল মিস করা দল ব্রাজিল। পরিসংখ্যান প্রতিষ্ঠান সোফাস্কোরের হিসাবে চার ম্যাচে ব্রাজিল ১২ গোল করার পরিষ্কার সুযোগ নষ্ট করেছে, এটি সর্বোচ্চ। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে জার্মানি— প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলটি ১১ পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করেছে।
আর্জেন্টিনা আছে তৃতীয় স্থানে— তারা নষ্ট করেছে ১০ পরিষ্কার গোলের সুযোগ। এর পর পরই আছে ফ্রান্স, বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। এরা প্রত্যেকেই সাতটি করে পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করেছে। এই হিসাব ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলেরই প্রমাণ। বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিল ১৫ গোলের সুযোগ তৈরি করেছে। এ তালিকায় এগিয়ে আছে জার্মানি। তারা তিন ম্যাচেই গোলের সুযোগ তৈরি করেছিল ১৭টি। ফ্রান্স তৈরি করেছে ১৩টি।
বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করা দল ইংল্যান্ড ১২টি। ফ্রান্স আছে দ্বিতীয় স্থানে, তাদের গোল ৯টি, স্পেনের গোলও ৯টি। নেদারল্যান্ডস গোল করেছে ৮টি। ব্রাজিলের গোল ৭টি। সমান ৭ গোল আর্জেন্টিনারও।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত