
সরকার খুচরা পর্যায়ে আলুর দাম নির্ধারণ করে দিলেও সাতক্ষীরায় তা মানছে না কেউই। তবে আলুর দাম বাড়ার কারণ হিসাবে আড়তদার ও হিমাগারগুলোকে দায়ী করছেন ব্যবসায়িরা।
এদিকে গত কয়েক দিনে দফায় দফায় বাজারে আলুর দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাতক্ষীরার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা।
আলুর বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে টাস্কফোর্স, কয়েক দিনের মধ্যে আলুর বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন সাতক্ষীরা জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং অফিসার।
সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার ও পাটকেলঘাটা বাজারের আলুর পাইকারি ও খুচরা বাজারে ঘুরে দেখা যায়, বিভিন্ন আড়তে পর্যাপ্ত আলু মজুদ থাকলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৫-৪৮ টাকা দরে। সরকারিভাবে খুচরা বাজারে আলুর দাম ৩৫ টাকা নির্ধারণ করে দিলেও তা মানছেন না কেউই।
শহরের সুলতানপুর বড় বাজারের পাইকারি আলু ব্যবসায়ী মুনসুর আলী জানান, নর্থবেঙ্গল থেকে হিমাগারগুলো আলুর দাম বাড়িয়ে দেওয়ায় বেশি দামে আলু কিনতে হচ্ছে তাদের। তার উপর সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করলে কেজিপ্রতি লোকসান গুনতে হচ্ছে ৮ থেকে ১০ টাকা। ফলে বাধ্য হয়ে আলু কেনা বন্ধ করে দিয়েছেন ব্যবসায়িরা। এত করে আলুর বাজারে সৃষ্টি হচ্ছে নৈরাজ্য।
পাটকেলঘাটা বাজারের আলুর খুচরা ব্যবসায়ী মো.শফিকুল ইসলাম বলেন, আমরা স্থানীয় পাইকারদের কাছে কম দামে আলু পাচ্ছি না। তারপর বেশি দামে আলু কিনে কম দামে বিক্রি করলে আমাদের পুজি হারিয়ে পথে বসতে হবে। তাই আলুর পরিবর্তে সবজি বিক্রি করছি।
সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার বাসিন্দা আমির হোসেন বলেন, আলুর এতদাম কখনো দেখিনি। খুচরা বাজারে আলুর দাম বাড়ায় বিপাকে খেটে খাওয়া সাধারণ মানুষ।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তানজিল্লুর রহমান জানান, আলুর বাজার স্বাভাবিক করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং অফিসার (বাজার কর্মকর্তা) সালে মোহাম্মদ আব্দুল্লাহ জানান, বাজার মূল্য নিয়ন্ত্রণে সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। এ সপ্তাহের মধ্যে সরকার নির্ধারিত দামে বাজারে আলু বিক্রি নিশ্চিত হবে বলে মনে করেন তিনি।
- ১২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা
- ২সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ৩উষ্ণমণ্ডলের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলে জীববৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকি বেশি
- ৪জুলাই নিয়ে টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৬চট্টগ্রামে ৪ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
- ৭‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ৮জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপি কমিশনারের শ্রদ্ধাঞ্জলি
- ৯শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ১০বিপদ-আপদে ধৈর্য ধরবেন যেভাবে
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৩শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৪৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৫মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৬মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৭সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৮আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ৯বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ১০বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে





পাঠকের মতামত