
২০২০-২১ অর্থবছরে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পেয়েছে ওয়ালটন প্লাজা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ওয়ালটন প্লাজাকে এই পুরস্কার দেওয়া হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশন রেট, ঢাকা উত্তরের আওতাধীন ওয়ালটন প্লাজা ব্যবসা খাতে সেরা ভ্যাটদাতার এই পুরস্কার ও সম্মাননা পেয়েছে।
গতকাল (১০ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠানে ওয়ালটন প্লাজাসহ জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ে ১২০টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনবিআরের মূসক নীতির সদস্য জাকিয়া সুলতানা এবং মূসক নিরীক্ষার সদস্য মো. সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছ থেকে সর্বোচ্চ ভ্যাটদাতার ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন ওয়ালটন প্লাজার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রায়হান।
উল্লেখ্য, ভ্যাট প্রদানে উৎসাহ দিতে প্রতি বছর সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রতি বছর জাতীয় এবং জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে পুরস্কার পেয়ে আসছে ওয়ালটন প্লাজা।
সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান বলেন, দেশের সব নিয়ম-কানুন মেনে ওয়ালটন প্লাজা ব্যবসা পরিচালনা করে আসছে। যথাযথ ভ্যাট দেওয়ার মাধ্যমে দেশজ উৎপাদনেও (জিডিপি) প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যার স্বীকৃতি হিসেবে এনবিআর ওয়ালটন প্লাজাকে সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কারে ভূষিত করেছে। এই পুরস্কার ও সম্মাননা আমাদের আরো উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। এতে দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আরো বেড়ে গেলো। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরো বেশি অবদান রাখাতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
- ১মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ
- ২বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৩অস্ট্রেলিয়াকে হারানো টাইগারদের দেশে ফিরলে সংবর্ধনা
- ৪আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৫কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন
- ৬চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ৭নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
- ৮এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৯মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আরও এক বছর থাকছেন নাসিমুল গনি
- ১০বিলুপ্ত হচ্ছে র্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৩ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৪চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৫এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৬উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৭বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৮স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৯অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ১০চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন





পাঠকের মতামত