ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫ ১২:৪৩ পিএম

সিলেট প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত পাথর লুট ও চুরির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় মামলার পর এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জের কালাইরাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে মোহাম্মদ কামাল মিয়া (পিচ্চি কামাল), একই গ্রামের কামাল মিয়ার ছেলে আবু সাঈদ (২১) ও কোম্পানীগঞ্জের নাজিরগাঁও গ্রামের মৃত মনফর আলীর ছেলে আবুল কালাম (৩২)। এ ছাড়া ক্রাশ করা সাদা পাথর ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় চেকপোস্টে গ্রেফতার হন কোম্পানীগঞ্জের লাছুখাল গ্রামের শহীদ মিয়ার ছেলে ইমান আলী (২৮) ও একই গ্রামের শহীদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে  (৩৫) ডাম্প ট্রাক ভর্তি সাদা পাথরসহ গ্রেফতার করা হয়।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে আটকদের খনিজ সম্পদ অধিদফতরের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।

তিনি জানান, এ পর্যন্ত সন্দেহভাজন পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। চুরি হওয়া পাথর উদ্ধার ও জজড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এদিকে, পর্যটন কেন্দ্র ও সরকারি গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় শুক্রবার (১৫ আগস্ট) রাতে থানায় ১৫০০ থেকে ২০০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক আনোয়ারুল হাবির।

মামলার বিবরণে বলা আছে, অজ্ঞাত কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে মর্মে বিভিন্ন

গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যারা এ ঘটনায় জড়িত রয়েছে, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...