প্রকাশিত: জানুয়ারী ৩০, ২০২১ ১২:৩৪ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ৮১৮টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৯৩৪ কোটি ৪৪ লাখ ২৮ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ২ কোটি ৮২ লাখ ৪৮ হাজার ৪১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৬৯ কোটি ৮৪ লাখ ৮২ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা রবির ৭ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৫৮০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৩৩ কোটি ২৩ লাখ ৩৪ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকাবাংলা ফাইন্যান্সের ৩৭৪ কোটি ৩৯ লাখ ৩ হাজার টাকা, সামিট পাওয়ারের ১৯৭ কোটি ১ লাখ ৬৩ হাজার টাকা, স্কয়ার ফার্মার ১৯৩ কোটি ২০ লাখ ৩২ হাজার টাকা, এনার্জী প্যাক পাওয়ারের ১৮৪ কোটি ৫৯ লাখ ৮১ হাজার টাকা, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ১৭৭ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ার ৯৭ কোটি ৪৬ লাখ ৭২ হাজার টাকা ও সিটি ব্যাংকে ৯৫ কোটি ৫ লাখ ৭৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...