
প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষকে করোনাভাইরাসের টিকার আওতায় আনতে বিনামূল্যে অনলাইনে নিবন্ধন করে দেয়ার উদ্যোগ নিয়েছে স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড সেপনিল। সারাদেশের বিভিন্ন স্থানে সেপনিল সুরক্ষা ক্যারাভানের মাধ্যমে এই সেবা দিচ্ছে। প্রতিদিনই সেপনিল সুরক্ষা ক্যারাভান দেশের বিভিন্ন স্থানে গিয়ে ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষদের টিকার নিবন্ধন করে দেয়ার পাশাপাশি টিকা কার্ডও বিনামূল্যে প্রিন্ট করে দিচ্ছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে করোনা টিকার নিবন্ধন ও টিকা নিতে আগ্রহ বাড়ছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তি নিবন্ধন সেবার বিষয়টি জানায় সেপনিল।
উদ্যোগ সম্পর্কে স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান বলেন, আমরা বিশ্বাস করি, করোনাভাইরাস থেকে সুরক্ষার পাওয়ার আমাদের হাতেই আছে। এজন্য সবার মধ্যে সচেতনতা জরুরি। করোনাভাইরাস নিয়ে আমরা সবাই যদি সচেতন হই, টিকা নিই, স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে এর ভয়াবহতা থেকে রক্ষা পাবো। আর এজন্যই আমরা সেপনিল সুরক্ষা ক্যারাভান কার্যক্রম হাতে নিয়েছি। সারাদেশের যেসব মানুষ ইন্টারনেট সেবার বাইরে আছেন, তাদেরকে টিকার আওতায় আনতে বিনামূল্যে নিবন্ধন করে ফ্রি টিকা কার্ড প্রিন্ট করে দিচ্ছি। পাশাপাশি মানুষদেরকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকতে করণীয়গুলো সম্পর্কেও সচেতন করছি। সেপনিল সুরক্ষা ক্যারাভানের মাধ্যমে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করা যাচ্ছে। এই সময়ের মধ্যে প্রতিদিনই কয়েকশ’ মানুষ নিবন্ধন করছেন।
প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষ বিনামূল্যে টিকার নিবন্ধন করতে পেরে খুব খুশি। নিবন্ধনের পাশাপাশি সুরক্ষা ক্যারাভান থেকে সেপনিল-এর সুরক্ষা সামগ্রীও বিশেষ মূল্যে বিক্রি হচ্ছে। দেশব্যাপী পরিচালিত স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের এই উদ্যোগ ইতোমধ্যে সবার কাছে প্রশংসিত হয়েছে।
- ১অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ২এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৩জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ
- ৪চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা
- ৫অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৭ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৮জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ৯চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ১০শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৩১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৬এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৭এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৮সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৯নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১০নিউজিল্যান্ডের সঙ্গে ওষুধ ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব





পাঠকের মতামত