
রেফারির ম্যাচ শেষের বাঁশি। গ্যালারীতে বাংলাদেশের জয় উল্লাস। সিঙ্গাপুরের জিলান বাসার স্টেডিয়াম রুপ নিল যেন ঢাকার কমলাপুর কিংবা বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এএফসি অ-১৭ নারী চ্যাম্পিয়নশীপ বাছাইয়ে বাংলাদেশ ৩-০ গোলে স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়েছে। এই জয়ে বাংলাদেশ বাছাই পর্বের পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।
এএফসি অ-১৭ নারী চ্যাম্পিয়নশীপ বাছাইয়ের রাউন্ড-১ এ বাংলাদেশ ডি গ্রুপে পড়েছিল। ডি গ্রুপের তিন দলের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ ছয় পয়েন্ট নিয়ে বাছাইয়ের রাউন্ড -২ নিশ্চিত করেছে। রাউন্ড-১ বাছাইয়ে ৮ গ্রুপে ২৯ দেশ অংশ নিয়েছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন রাউন্ড-২ বাছাই খেলবে। ১৬-২৪ সেপ্টেম্বর রাউন্ড-২ বাছাই অনুষ্ঠিত হবে। আট দল দুই গ্রুপে হবে। বাছাইয়ের পরবর্তী গ্রুপিং এবং ভেন্যু পরবর্তীতে নির্ধারণ হবে। বাছাইয়ের রাউন্ড -২ এর দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন, রানার্স আপ আগামী বছর ৭-২০ এপ্রিল ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।
বাছাই পর্ব থেকে যাওয়া চার দলের সঙ্গে সরাসরি খেলার সুযোগ পাবে চার দল। স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে জাপান, চীন ও উত্তর কোরিয়া সরাসরি খেলবে ২০১৯ সালে এএফসি অ-১৬ নারী চ্যাম্পিয়নশীপের সেরা তিন হওয়াতে।
আজ বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নেমেছিল একটু চাপে থেকেই। ড্র হলে স্বাগতিক সিঙ্গাপুর পরের বাছাই খেলবে। কারণ গোল ব্যবধানে তারা এগিয়ে। ম্যাচের শুরু থেকে বাংলাদেশ স্বাগতিকদের চাপে রাখে। গ্যালারী থেকে রুমা-প্রীতিরা তুমুল উৎসাহ-উদ্দীপনা পেয়েছেন। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুরভী আকন্দ প্রীতি। এই গোল বাংলাদেশকে লীডে থেকে বিরতিতে ড্রেসিংরুমে ফেরায়।
বিরতির পরও খেলার লাগাম ছোটন বাহিনীর হাতে। পুনরায় খেলা শুরু হওয়ার মিনিট দশেক পর আরেকবার পেনাল্টি পায় বাংলাদেশ। এবারও শট নেন প্রীতি। আবারও গোল করলে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বাড়ে। ৬২ মিনিটে সুলতানা আক্তার আরেকটি গোল করলে বাংলাদেশের জয় সুনিশ্চিত হয়।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত