নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই
সিরিয়াকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

গত জুনে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এই সাফল্যের এক মাস পর অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে অনূর্ধ্ব-২০ নারী দলও। এবার একই মিশনে নামছে অনূর্ধ্ব-১৭ দলও। বাছাই পর্বে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে আমিরাতে প্রীতি ম্যাচ খেলছে অনূর্ধ্ব-১৭ দল, যার প্রথমটিতে দারুণ জয় পেয়েছে মেয়েরা।
মঙ্গলবার (৭ অক্টোবর) আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে সিরিয়াকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। আরব আমিরাত ফুটবল ফেডারেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে বাংলাদেশ দুই অর্ধে গোল দুটি করে।
নারী দলের মিডিয়া অফিসারের দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের দুটি গোলই করেছেন আলপী আক্তার। ম্যাচের আয়োজক আরব আমিরাত ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ না করায় বাফুফে গোলদাতা ও গোলের সময়ের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেনি।
আগামীকাল (৯ অক্টোবর) স্বাগতিক আমিরাতের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলবে বাংলাদেশের মেয়েরা। চলতি বছর মার্চে বাংলাদেশ সিনিয়র মেয়েরা আমিরাতে দুটি ম্যাচ খেলেছিল। সেই দুই ম্যাচেই হেরেছিল বাঘিনীরা।
বিএইচ
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ১০কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল





পাঠকের মতামত