শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৬ ২:৫৭ পিএম

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১ টির, দর কমেছে ২৯৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

ডিএসইতে ১ হাজার ২ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৯৪ কোটি ৭৮ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৯৭ কোটি ২১ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৪৯ পয়েন্টে।

সিএসইতে ২২৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৯ টির দর বেড়েছে, কমেছে ১৩৬ টির এবং ২১ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...