সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৮৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪১ পয়েন্ট কমেছে।
দিনভর ডিএসইতে মোট ৩৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ২০২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮১টি কোম্পানির।
ডিএসইতে এক হাজার ৫৮৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন থেকে আজ লেনদেন বেড়েছে ১২৫ কোটি ৮৭ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল এক হাজার ৪৫৮ কোটি ৮৭ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১২৮ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৮৫৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, দর কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
- ১কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ২দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
- ৩ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল
- ৪শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৫ যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা
- ৬ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৭উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
- ৮জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি
- ৯আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার
- ১০রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা, ‘মার্শাল ল’ জারি রাখলেন জেলেনস্কি
- ১বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৬ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৭খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা
- ৮দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৯থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ১০বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’





পাঠকের মতামত