
রোমাঞ্চ ছড়িয়ে অবশেষে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। ফেভারিট ব্রাজিলকে হারিয়ে শেষ চারে উঠেছেন লুকা মদ্রিচরা। তাই আর্জেন্টিনার সামনে এবার বড় পরীক্ষা। তবে পরিসংখ্যান বলছে, সেমিফাইনালে কখনো হারেনি দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপ ফুটবলের আগে এখন পর্যন্ত চারবার সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা। যেখানে একবারও হারেনি তারা। বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর শুরু হয় ১৯৩০ সালে। সেই আসরেই সেমিফাইনালে খেলে আর্জেন্টিনা। এরপর ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে, ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে।
১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও সেবার টুর্নামেন্টের ফরম্যাটটা ছিল অন্য রকম। আর্জেন্টিনায় হওয়া সে বিশ্বকাপে প্রথমে ১৬টা দল ৪ গ্রুপে ভাগ হয়ে খেলে। সেই চার গ্রুপের আট দল আবার দ্বিতীয় রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়। এই দুই গ্রুপের সেরা দুই দল খেলেছে ফাইনাল।
উরুগুয়ে বিশ্বকাপ (১৯৩০)
আশ্চর্য শোনালেও যুক্তরাষ্ট্রকে উরুগুয়ে বিশ্বকাপে অনেকেই ফেভারিট মনে করেছিলেন। শেষ চারের লড়াইয়ে মাঠে নামার আগে তারাই ছিল এগিয়ে। তবে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে যুক্তরাষ্ট্র হারে ৬-১ গোলের বড় ব্যবধানে। আর্জেন্টিনার হয়ে গোল করেন লুইস মন্তি, আলেহান্দ্রো স্কোপেয়ি, গিলের্মো স্তাবিলে ও কার্লোস পেকুসেয়ে। তবে ফাইনালে উরুগুয়ের কাছে ৪-২ গোলে হেরে যায় আর্জেন্টিনা।
মেক্সিকো বিশ্বকাপ (১৯৮৬)
সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার অনন্য ফুটবল প্রদর্শনীতে ২-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। সেবার জার্মানির বিপক্ষে ৩-২ গোলে জয় পায় আর্জেন্টিনা।
ইতালি বিশ্বকাপ (১৯৯০)
ইতালির বিপক্ষে সেমিফাইনালে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। তবে টাইব্রেকারে আর্জেন্টাইন গোলরক্ষক গয়কোচিয়ার বীরত্বে ৪-৩ গোলের জয় পায় তারা। তবে ফাইনালে জার্মানির কাছে তাদের হারতে হয় ১-০ গোলে।
ব্রাজিল বিশ্বকাপ (২০১৪)
নেদারল্যান্ডসের সঙ্গে সেমিফাইনালটা ১২০ মিনিটেও ছিল গোলশূন্য। নেদারল্যান্ডসের বিপক্ষে পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন মেসি। তবে গোলরক্ষক সের্হিও রোমেরো সেদিন আগুন হয়ে উঠেছিলেন। দারুণ সব সেভের পর টাইব্রেকারে ঠেকিয়ে দেন দুটি শট। তাতেই ফাইনালের দরজা খোলে আর্জেন্টিনার। ১৯৯০ বিশ্বকাপের মতো সেবারও শিরোপা হাতছাড়া হয় জার্মানির কাছে হেরে।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত