প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২০ ৬:০৫ পিএম

সৌদি আরবে মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত টিকা প্রয়োগ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, সৌদি আরবের আল-আখবারিয়া টিভিতে সম্প্রচারিত এক ভিডিও থেকে দেখা যাচ্ছে, রাজধানী রিয়াদের একটি হাসপাতালে একজন নারী ও পুরুষ করোনা টিকা শরীরে নিচ্ছেন।

এর আগে, বুধবার (১৬ ডিসেম্বর) ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার চালান সৌদি আরবে এসে পৌঁছায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথম সৌদি আরবই করোনা টিকাদান কার্যক্রম শুরু করলো।

সূত্র: আল-জাজিরা

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার

পাঠকের মতামত

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ...

সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আঞ্চলিক উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (২১ জুলাই) ইরানের ...