
চলতি বছরের মার্চে সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানি বেড়েছে। এ নিয়ে টানা ২ মাস দেশটির জ্বালানি পণ্যটির রপ্তানি বাড়লো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সোমবার (২০ মে) জয়েন্ট অর্গানাইজেশন ডাটা ইনিশিয়েটিভ (জেওডিআই) উপাত্ত প্রকাশ করেছে। তাতে দেখা যায়, গত মার্চে সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানি বিগত ৯ মাসের মধ্যে মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব। জেওডিআই’র সঙ্গে ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানায়, বিশ্বজুড়ে চাহিদা না বাড়লে সৌদি এবং তাদের মিত্রদের জোট ওপেক প্লাসের সদস্যভুক্ত দেশগুলো তেলের উত্তোলন আরও কমিয়ে দিতে পারে।
গত মার্চে সৌদি থেকে প্রতিদিন ৬ দশমিক ৪১৩ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি বৃদ্ধি পেয়েছে। আগের মাসে যা ছিল ৬ দশমিক ৩১৭ মিলিয়ন ব্যারেল। সেই হিসাবে দেশটি হতে দৈনিক জ্বালানি পণ্যটির রপ্তানি ১ দশমিক ৫ শতাংশ ঊধ্র্বমুখী হয়েছে।
আলোচ্য মার্চে সৌদি আরবে প্রতিদিন ক্রড অয়েলের উৎপাদন কমে ৮ দশমিক ৯৭৩ মিলিয়ন ব্যারেলে নেমেছে। গত ফেব্রুয়ারিতে তা ছিল ৯ দশমিক ০১১ মিলিয়ন ব্যারেল।
জেওডিআই’র পরিসংখ্যান অনুযায়ী, সৌদির পরিশোধনাগারগুলোতে দৈনিক শূন্য দশমিক ১১৫ মিলিয়ন ব্যারেল তেল পরিশোধন হ্রাস পেয়ে ২ দশমিক ৫৬৯ ব্যারেলে ঠেকেছে।
প্রতি মাসে তেল রপ্তানির উপাত্ত জেওডিআই’তে সরবরাহ করে উৎপাদনকারী দেশগুলো। পরে নিজেদের ওয়েবসাইটে তা প্রকাশ করে সংস্থাটি।
আগামী ১ জুন ভার্চুয়ালি বৈঠক করবে সৌদি এবং তাদের মিত্রদের জোট ওপেক প্লাসের সদস্য দেশগুলো। সেখান থেকে তেলের উত্তোলন কমানোর সিদ্ধান্ত আসতে পারে।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত