
মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে রিয়াদ বাংলাদেশ দূতাবাস আয়োজিত ক্রিকেট ম্যাচের ফাইনাল খেলা ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য গত ৭ ফেব্রুয়ারীতে ৬ টি ক্রিকেট দল নিয়ে টি টুয়েন্টি ক্রিকেট ম্যাচ এর উদ্ভোদন করা হয়েছিলো।
বৈশ্বিক মহামারী করোনার কারনে ক্রিকেট ম্যাচ স্থগিত ছিলো, বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পূনরায় ক্রিকেট ম্যাচ শুরু হয়। এতে অংশ গ্রহন কারী ৬ টি দলের মধ্যে দুটি দল ফাইনাল খেলায় অংশ নেয় ।
১১ ডিসেম্বর ফাইনাল খেলায় কাস্মীরী লিজেন্ড বনাম রিয়াদ এলিভেন এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। সবশেষে রিয়াদ এলিভেনকে হারিয়ে কাস্মীরী লিজেন্ড জয় লাভ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরুস্কার তুলে দেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাস্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
রাস্ট্রদূত তার বক্তব্যে জাতিরজনক বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, সামাজিক জীবন , সাংস্কৃতিক সংগঠন, ক্রিড়া প্রতিযোগিতা সহ দেশের উন্নয়নের জন্য যে অবদান রেখেছেন তা তিনি তুলে ধরেন , পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেছেন।
রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেসসচিব মোঃ ফখরুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশন উপ প্রধান এস এম আনিসুল হক, ডিফেন্স আটাশি বিগ্রেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিকী সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।
উপস্থিত প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রবাসের মাটিতে বঙ্গবন্ধু টি টুয়েন্টি দেশীয় ক্রিকেট খেলার আয়োজন করায় রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
গত ৭ ফেব্রুয়ারী থেকে জাতিরজনক বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত খেলায় যে ৬ টি ক্রিকেট দল অংশ নেন – সেগুলো হচ্ছে বেংগল ওয়ারিয়স , রিয়াদ ক্রিকেট এলিভেন, হিন্দুস্থানি ফাইটার্স, কাশ্মিরি লিজেন্ড, পাক কালান্দারস, বাংলা লায়ন্স।

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে টি টুয়েন্টি ক্রিকেট ম্যাচের কো-স্পন্সর হিসাবে সহযোগিতায় ছিলো রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টার, প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি। সহযোগিতায় গ্রীণ বাংলা ক্রিকেট দল।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ





পাঠকের মতামত