
ইউরোপে এক সময় করোনা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল স্পেনে দীর্ঘদিন লকডাউনে মারাত্মক সংকটে পড়ে পর্যটন নির্ভর অর্থনীতি। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (এনআইএস) মঙ্গলবার প্রকাশিত হিসাবে জানিয়েছে, ২০১৯ সালের তুলনায় এ বছরের জুলাইয়ে দেশে আন্তর্জাতিক পর্যটক ৭৫ শতাংশ কমেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের দেয়া হিসাবের বরাতে জানিয়েছে, এ বছরের জুলাইয়ে স্পেন ভ্রমণে গেছেন ২৫ লাখ আন্তর্জাতিক পর্যটক; যা গত বছরের জুলাইয়ের তুলনায় ৭৫ শতাংশ কম। এ ছাড়া জনপ্রতি পর্যটকের ব্যয় ১৭.৮ শতাংশ কমে ৯৯৪ ইউরোতে দাঁড়িয়েছে।
দেশটির পর্যটন মন্ত্রী ফার্নান্দো ভালদেস বলেন, কোভিড-১৯ মহামারির লকডাউন বিধিনিষেধ ও সীমান্ত চলাচল বন্ধ থাকার কারণে পর্যটন খাতে কতটা নেতিবাচক প্রভাব পড়েছে এই পরিসংখ্যানে তা স্পষ্ট। তিনি অবশ্য বলেছেন, আন্তর্জাতিক ভ্রমণ নিয়ে আস্থাহীনতার কারণে শুধু স্পেন নয় এর প্রভাব বিশ্বব্যাপী অনুভূতহয়েছে।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) জানিয়েছে, জুনের তুলনায় জুলাইয়ে ইউরোপে আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা কিছুটা বাড়লেও এখনও তা গত বছরের চেয়ে ৮৭.১ শতাংশ কম।
সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক সংযোগ পুনঃস্থাপন ছাড়াও প্রত্যেক দেশের সীমান্ত খুলে দেয়ার জন্য সংশ্লিষ্ট সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আইএটিএ। এ দিকে করোনায় ধুকতে থাকা বিমান পরিবহন সংস্থাগুলোকে দেয়া আর্থিক সুযোগ অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
- ৩বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
- ৪রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৫বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ৬ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৭এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৮সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৯বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ১০আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬UCB Price Sensitive Information
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে





পাঠকের মতামত