
বহুল আলোচিত ৪৪ জন হজ যাত্রীর হজের টাকা আত্মসাৎকারীর মূলহোতা অহিদুল আলম ভূইয়া’কে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাব-২ ও র্যাব-৯।
২০২৩ সালে হজ পালনে সৌদি আরবে প্রেরণের জন্য রাজধানীর কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মোঃ শফিকুল ইসলাম ৪৪ জন হজ প্রার্থীর কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে হজে না পাঠিয়ে প্রায় ৩,০০,০০,০০০/-(তিন কোটি) টাকা প্রতারণামূলক ভাবে আত্মসাৎকরে আত্মগোপনে চলে যায়। হজের টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সিলেট সহ দেশের বিভিন্ন থানায় পাঁচ এর অধিক মামলা দায়ের করেন। পরবর্তীতে চাঞ্চল্যকর এ ঘটনাটি সিলেটসহ দেশব্যাপী বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব চাঞ্চল্যকর এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল র্যাব-৯ এর তথ্য সহায়তায় গত রবিবার বিকেলে শেরে বাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে অহিদুল আলম ভূইয়া(৫০), পিতা-মৃত আফতাব উদ্দিন ভূইয়া, থানা-মনোহরদী, জেলা-নরসিংদীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে





পাঠকের মতামত