প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২ ৩:২১ পিএম , আপডেট: ডিসেম্বর ১, ২০২২ ৩:২৩ পিএম

হবিগঞ্জের মাধবপুরে ১০ শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে দুইজনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ রায় দেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম নাসিম রেজা।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, মাধবপুর উপজেলার দূর্গাপুর গ্রামের মো. ওয়াহিদ আলীর ছেলে মো. শাহিদ মিয়া (৪৫) ও রাজেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোস্তফা (৩৫)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৮ জুন রাত ১১টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে ১০ম শ্রেণির ছাত্রীর ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে শাহিদ ও মোস্তফা। এ সময় বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয় তারা।

এ ঘটনার পরদিন রাতে স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় দেন।

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...