
পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া ক্রিস্টাল ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন আগামী ১০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর বিএসইসির ৭৪১তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, কোম্পানিটি অভিহিত মূল্যে (প্রতিটি শেয়ার ১০ টাকা) শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে ৮ কোটি টাকা এফডিআর, ৬ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৫০০ টাকা পুঁজিবাজারে বিনিয়োগ ও ১ কোটি ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা দিয়ে আইপিও খরচ পরিচালনা করা হবে।
২০১৯ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯২ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৪ টাকা ৪২ পয়সা। ভারিত গড় হারে ইপিএস ২ টাকা ৫৮ পয়সা।
ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে কোম্পানির সাধারণ শেয়ারে চাঁদা দিতে ইচ্ছুক প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে চাঁদা নেওয়ার শুরুর দিন থেকে পূর্ববর্তী পঞ্চম কার্যদিবস শেষে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ১ কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
- ১জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ২গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ৩দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ৪অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ৫জবি শিক্ষার্থীদের জন্য জকসুর অ্যাম্বুলেন্স উপহার
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৮স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের
- ৯চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
- ১০প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৪ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৫চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৬চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৯শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১০চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩





পাঠকের মতামত