
ভারতের বহুজাতিক কোম্পানি টাটা গ্রুপ করোনার জেরে লোকসান এড়াতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। এরই মধ্যে গ্রুপের মালিকানাধীন সংস্থা থেকে এক হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারত সরকারও দেশজুড়ে ঘোষণা করেছে লকডাউন। এতে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মতো বিমান পরিষেবা, গাড়িশিল্প ও এরোস্পেস সংক্রান্ত একাধিক ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে টাটা গ্রুপের। প্রতিষ্ঠানের আয়ে ভাটা পড়েছে। তাই এই পরিস্থিতিতে অস্তিত্ব টিকিয়ে রাখতে বাধ্য হয়েই ছাঁটাইয়ের পথে হাটছে টাটা গ্রুপ।
ছাঁটাই তালিকার প্রথমেই রয়েছেন টাটার গাড়ি উৎপাদন ব্যবসায় যুক্ত চুক্তিবদ্ধ কর্মীরা। ধারণা করা হচ্ছে, টাটা মোটরসের জাগুয়ার ল্যান্ড রোভার শাখায় কর্মরত উৎপাদন বিভাগের চুক্তিবদ্ধ কর্মীদের প্রথমে ছাঁটাই করা হবে। এছাড়া নেদারল্যান্ডসে টাটা গ্রুপের ইস্পাত উৎপাদন ব্যবসা থেকে ১০০০ থেকে ৯০০০ কর্মীকে ছাঁটাই করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এর আগে ওই কর্মীদের ২০% পর্যন্ত বেতন কমানোর পরিকল্পনা হয়েছে।
যদিও লকডাউনের শুরুর দিকে টাটা গ্রুপ ঘোষণা দিয়েছিল যে, কোনো কর্মীকে ছাঁটাই করা হবে না এবং লোকসান সামলাতে কোনো সম্পত্তি বিক্রি করা হবে না। তবে আগের সিদ্ধান্তে স্থির থাকতে পারছে না টাটা।
এর আগে গত ১৬ জুন ব্রিটেনের বৃহত্তম গাড়ি উৎপাদন সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার ব্র্যান্ড ৩০% লোকসান দেখার পরে এক হাজার কর্মীকে ছাঁটাই করেছে টাটা মোটরস।
ভারতে ২০২০ অর্থবছরে চতুর্থ মাস শেষে ৯৮৯৪ কোটি টাকা ক্ষতি হয়েছে টাটা মোটরসের। অথচ এক বছর আগে এই সময়ে ১১০০ কোটি টাকা লাভ করেছিল সংস্থাটি।
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৬নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৮কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৯সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ১০জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন





পাঠকের মতামত