
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে (ভার্চুয়াল) ১ হাজার ১৫০ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৬৯৩ টাকা ব্যয়ে আটটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারি ফান্ড থেকে ১৬৭ কোটি ৭৯ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা এবং দেশীয় ব্যাংক, বিশ্বব্যাংক, এডিবি ও সৌদি উন্নয়ন তহবিল থেকে ৯৮২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৭৯৩ টাকা এসব প্রকল্পে অর্থায়ন করা হবে।
বুধবার (১০ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ভার্চুয়ালি ব্রিফিংয়ে মন্ত্রী সাংবাদিকদেরে এ তথ্য জানান।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানান, গণপূর্ত অধিদফতর বাস্তবায়নাধীন নরসিংদী জেলা কারাগার নির্মাণ প্রকল্পের একটি লটের নির্মাণ কাজ বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনসোটিয়ার লিমিটেডকে ৬০ কোটি ৪ লাখ ১৫ হাজার ১৮৪ টাকায় দেওয়া হয়েছে।
তিনি জানান, সড়ক ও জনপথ অধিদফতর বাস্তবায়নাধীন নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে বাংলাদেশের এসএআরএম অ্যাসোসিয়েটস লিমিটেড, পাকিস্তানের উমর মুন্সি অ্যাসোসিয়েটস এবং সৌদি আরবের আল মুহানদিস এনকে কনসালটিং ইঞ্জিনিয়ার্সকে ৩ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ৭১৬ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
সামসুল আরেফিন বলেন, খুলনা ওয়াসা বাস্তবায়নাধীন খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে নিয়োগ পেয়েছে কোরিয়ার দোহা ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশের ডেভ কনসালটেন্ট লিমিটেড, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং ও বিইটিএস কনসালটিং সার্ভিস লিমিটেড। পরামর্শক কাজের জন্য প্রতিষ্ঠানগুলোর পেছনে ব্যয় হবে ৭১ কোটি ৩৮ লাখ ৪০ হাজার ৬৫২ টাকা।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে নরসিংদীর ঘোড়াশাল চতুর্থ ইউনিট রি-পাওয়ার্ড কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম সুইজারল্যাল্ডের জেনারেল ইলেকট্রিক গ্লোবাল পার্টাস অ্যান্ড প্রোডাক্টের কাছ থেকে কেনার অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব সামসুল আরেফিন বলেন, এতে ব্যয় হবে ৩০১ কোটি ৯৮ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা।
এ ছাড়া নৌপরিবহন অধিদফতরকে এজিআইএমএনএস প্রকল্পে ১০৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) ৬০৫ কোটি ২৫ লাখ ২৯ হাজার ৮২৫ টাকায় ৯০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরশেন থেকে ২০৬ কোটি ৩১ লাখ ৪৫ হাজার টাকায় ৩০ হাজার টন, ২০০ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৫৭৫ টাকায় ৩০ হাজার টন এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১৯৮ কোটি ৭২ লাখ ৫৬ হাজার ২৫০ টাকায় আরও ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানি করবে বিসিআইসি।
সামসুল আরেফিন জানান, বৈঠকে সড়ক ও জনপথ অধিদফতরকে রামপুরা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক চার লেইনে উন্নীতকরণ প্রকল্পটি পিপিপি ভিত্তিতে বাস্তবায়নে প্রকল্পে বিনিয়োগকারী হিসেবে যৌথভাবে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে নিয়োগের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া রাজউকের আওতায় শান্তিনগর থেকে ঢাকা-মাওয়া রোড (ঝিলমিল) পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ প্রকল্পটি পিপিপি তালিকা থেকে বাতিলের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
- ১গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে
- ২রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
- ৩আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য যুব র্যালি
- ৪বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী
- ৫প্রাইম ব্যাংক ও পামপে’র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
- ৬জনদূর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন লিটন তালুকদার
- ৭৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তার
- ৮গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৯নিউমার্কেটে যুবদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
- ১০গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৪জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৭ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৮প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৯২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ১০বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী





পাঠকের মতামত