প্রকাশিত: মার্চ ৯, ২০২১ ৬:১১ পিএম

১৬ বছর জার্মানি জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন জোয়াকিম লো। দলকে এনে দিয়েছেন বিশ্বকাপ। তবে এবার ছিন্ন হচ্ছে জার্মানি ও লোর দীর্ঘদিনের এ সম্পর্ক।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জার্মানি জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এই হাই প্রোফাইল কোচ। তবে এখনই নয়। আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর তিনি দায়িত্ব ছেড়ে দেবেন।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন ২০০৬ সাল থেকে দলটির দায়িত্বে থাকা জোয়াকিম লো। ৬১ বছর বয়সী এই কোচের বর্তমান চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। লুভের কোচিংয়ে জার্মানি ২০১৪ বিশ্বকাপ জিতলেও গত কয়েক বছরে দলটির পারফরম্যান্স ভালো নয়। গত বিশ্বকাপ তারা গ্রুপ পর্ব থেকেই বাজেভাবে বিদায় নিয়েছিল। লো অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...