প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০ ১২:০৬ পিএম

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া মীর আক্তার হোসেন লিমিটেডের আবেদন আগামী ২৪ ডিসেম্বর শুরু হবে। কোম্পানিটির আবেদন আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত জমা নেওয়া হবে।

গত ৪ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৪৭তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।

জানা গেছে, কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি শেয়ার ইস্যুর মাধ্যমে ১২৫ কোটি টাকা উত্তোলন করবে। এর মধ্যে আইপিওতে ৫৪ টাকা মূল্যে ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৭৪৭টি সাধারণ শেয়ার ছেড়ে ৫৬ কোটি ৮ লাখ ৩৩ হাজার ২০০ টাকা এবং যোগ্য বিনিয়োগকারীদের কাছে ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৮০০টি শেয়ার ৬০ টাকা মূল্যে ছেড়ে ৬২ কোটি ৩১ লাখ ৪৮ হাজার টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করবে। গত ১৩ আগস্ট বিএসইসি ৭৩৫তম কমিশন সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়।

পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির নির্মাণ সংক্রান্ত যন্ত্রপাতি ক্রয়, ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) খরচ খাতে ব্যয় করবে।

এর আগে অবকাঠামো নির্মাণখাতের কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার বিক্রির জন্য ৪ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বিডিং বা নিলাম হয়। যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১৩ আগস্ট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কোম্পানির শেয়ার বিক্রির জন্য বিডিংয়ের অনুমোদন দেয়।

২০১৯ সালের ৩০ জুন শেষে সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪ টাকা ৭১ পয়সা ও শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া) ৩৩ টাকা ৬৩ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬ টাকা ৩২ পয়সা।

আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।

শেয়ার

পাঠকের মতামত

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...

মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে বিএসইসি। একইসঙ্গে খসড়া ...

মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ...