ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ
পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিম টেক্সটাইল মিলস ও মালেক স্পিনিং মিলস লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে ‘রহিম টেক্সটাইল মিলস লিমিটেড’-এর পরিবর্তে ‘ রহিম টেক্সটাইল মিলস পিএলসি’ হবে। ১২ মার্চ থেকে কোম্পানিটি রহিম টেক্সটাইল মিলস পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এছাড়া ‘মালেক স্পিনিং মিলস লিমিটেড’-এর পরিবর্তে ‘ মালেক স্পিনিং মিলস পিএলসি’ হবে। ১২ মার্চ থেকে কোম্পানিটি মালেক স্পিনিং মিলস পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসকেএস

পাঠকের মতামত