প্রকাশিত: জানুয়ারী ২০, ২০২১ ১১:২৯ এএম

পুঁজিবাজারে মূল এবং ওভার দ্যা কাউন্টারে (ওটিসি) তালিকাভুক্ত তিন কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হলো : বাংলাদেশ মনোস্পোল পেপার ম্যানুফ্যাকচারিং, ফরচুন সুজ এবং পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং।

জানা গেছে, কোম্পানি তিনটির বোনাস শেয়ার বুধবার (২০ জানুয়ারি) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বাংলাদেশ মনোস্পোল পেপার ম্যানুফ্যাকচারিং ৮ শতাংশ, ফরচুন সুজ ৫ শতাংশ এবং পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানি তিনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত ...

২ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট ফাইন্যান্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির লেনদেন বুধবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে ...