
স্প্যানিশ কোপা দেল রের শিরোপার জন্য দুই দলের অপেক্ষাই ছিল দীর্ঘ। ঘরোয়া এই শিরোপার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী দল অ্যাতলেটিকো বিলবাও। কিন্তু এখন পর্যন্ত ২৩ বারের চ্যাম্পিয়ন দলটি এই প্রতিযোগিতার সবশেষ শিরোপা জিতেছিল ১৯৮৩-৮৪ মৌসুমে। এরপর ছয়বার ফাইনাল খেললেও হারটাই সঙ্গী ছিল তাদের।
আরেক ফাইনালিস্ট রিয়াল মায়োর্কা সবশেষ কোপা দেল রে জিতেছিল ২০০২-০৩ মৌসুমে। ক্লাবের ইতিহাসে সেটাই সবশেষ শিরোপা। বিলবাও অবশ্য মাঝে স্প্যানিশ সুপার কাপের শিরোপায় হাত রেখেছে। কিন্তু তারপরেও গতকালের স্প্যানিশ কোপা দেল রে ফাইনাল ছিল দুই দলের শিরোপাখরা কাটানোর মিশন। সেই লক্ষ্যে অবশ্য সফল হয়েছে বিলবাও। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে গিয়ে শিরোপা জয় করেছে তারা।
শিরোপার লড়াইয়ে বিলবাও অবশ্য পুরোপুরি ফেবারিট ছিল। ফাইনালে ওঠার পথে তারা বিদায় করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ আর বার্সেলোনার মতো দলকে। কিন্তু শিরোপা নির্ধারণীর ম্যাচে দাপুটে শুরু করেছিল মায়োর্কাই। বেশ কয়েকটি পাল্টা আক্রমণে বিলবাও রক্ষণে ভয় ধরিয়েছিল তারা। ২১ মিনিটেও লিড পেয়েছিল তারাই।
কর্নার থেকে জটলার মাঝে বল পেয়েছিলেন মায়োর্কা ডিফেন্ডার রাইলো। সেখান থেকে বল ঠেলে দেন ড্যানিয়েল রদ্রিগেজ। ডিফেন্ডারদের ফাঁকা জায়গা থেকে বল জালে জড়ান এই মিডফিল্ডার। ৩১ মিনিটেই গোল শোধ করতে পারতো বিলবাও। ইনাকি উইলিয়ামসের কাছ থেকে বল পেয়ে গোলমুখে শট নেন গুরুজেতা। কিন্তু সেটা সেইভ করেন মায়োর্কার গোলরক্ষক।
১-০ গোলে পিছিয়েই বিরতিতে যায় বিলবাও। তবে বিরতি থেকে এসেই গোলের দেখা পায় তারা। ম্যাচের সেরা তারকা নিকো উইলিয়ামসের পাস থেকে বল পেয়ে গোল করেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার অইহান সানচেত।
মাঠের খেলায় অবশ্য বিলবাওয়ের দাপটই ছিল বেশি। ম্যাচে ৬৯ শতাংশ বলের দখল রেখে ৩০টি শট নেয় বিলবাও। বিপরীতে ৩১ শতাংশ বলের দখল রাখা মায়োর্কা নেয় ১৩ শট। তবে শেষে এসে দুই দলের কেউই গোলের দেখা পায়নি । এমনকি অতিরিক্ত সময়েও একাধিকবার হতাশ হতে হয়েছে দুই দলকে।
ম্যাচ গড়ায় পেনাল্টিতে। টাইব্রেকারে বিলবাওয়ের প্রথম চার খেলোয়াড়ের প্রত্যেকেই গোল করেন। যদিও মায়োর্কার মানু মোরলানেস এবং নেমানিয়া রাদোনিক গোল করতে ব্যর্থ হন। ৪-২ ব্যবধানে শিরোপার স্বাদ পায় অ্যাতলেটিকো বিলবাও।
বিএইচ
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত