প্রকাশিত: জুন ৮, ২০২৩ ২:২৩ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতে কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৭০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ সাব-অর্ডিনেটেড বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এটি হবে ফুল্লি রিডিমেবল অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে। বন্ডটি হবে নন-করর্ভার্টেবল অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর এর সুদের হার হবে ভাসমান। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-ll মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে একীভূত হচ্ছে দেশের শীর্ষ ...

উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি ...

একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...