
ঘটনাটি ম্যাচের ৩৪তম মিনিটের। বল নিয়ে আর্জেন্টিনার ডি বক্সে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। সেখানে বল হারিয়ে আবার দখল করার চেষ্টা করেন তিনি। তখন কনুই দিয়ে তাকে গুঁতো দেন আর্জেন্টিনার ডিফেন্ডার ওটামেন্ডি। রেফারি নিজে দেখেননি বলে সিদ্ধান্তের ভার তুলে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) এর কাঁধে।
কিন্তু সেখানেও ওটামেন্ডিকে দেওয়া হয়নি কোনো শাস্তি। এই শাস্তি না দিয়ে শাস্তি পেলেন খোদ রেফারি। ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের রেফারি আন্দ্রেস কুনহা ও ভিএআর সহকারী এস্তেবান অস্তোহিচকে অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
অবশ্য বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচটি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। ব্রাজিল আগেই চলে গিয়েছিল বিশ্বকাপে। গোলশূন্য ড্র করার পর বিশ্বকাপ নিশ্চিত হয় আর্জেন্টিনারও। তবে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে ম্যাচশেষে ক্ষোভ জানান ব্রাজিল কোচ তিতে।
তিনি বলেছিলেন, ‘ভিএআরে কে বসেছিল? এটা একদম অসম্ভব। আমি আবারও বলছি, রাফিনিয়ার মুখে ওতামেন্দির কনুইয়ের আঘাত দেখা যায়নি, এটা অসম্ভব। এটা কি ম্যাচের ফল নির্ধারণ করে দিতো না?’
এর আগে কুনহাকে নিয়ে অভিযোগ জানায় ব্রাজিলের ফুটবল ফেডারেশন। তাকে আর কখনো ব্রাজিলের ম্যাচে রেফারি না করার আবেদন জানায় তারা। তাদের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিল দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। আপাতত আর কোনো ম্যাচেই রেফারি থাকছেন না তারা।
- ১কফি রফতানি বেড়েছে ভিয়েতনামের
- ২ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৩সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
- ৪নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৫কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৬লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৭সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ৮ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৯আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ১০সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৮অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা





পাঠকের মতামত