
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর উদ্দ্যেগে ঢাকায় বিসিক ভবনের নীচতলায় ৫ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২২’শুরু হয়েছে। বিসিকের বিপণন বিভাগ ঢাকা এ মেলার আয়োজন করেছে।
১৮ ডিসেম্বর রবিবার বিসিক চেয়ারম্যান জনাব মুহঃ মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপী “বিসিক উদ্যোক্তা মেলা-২০২২” এর উদ্বোধন করেন।
মেলায় ক্রেতা সাধারণগণ ৫০টি স্টল থেকে কারুপণ্য, মধু, নকশিকাঁথা, পাট পণ্য, বুটিকস পণ্য, জুয়েলারী, লেদারগুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্যসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। মেলা চলবে ১৮ ডিসেম্বর হতে ২২ ডিসেম্বর পর্যন্ত। বিসিক উদ্যোক্তা মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) জনাব নেপাল চন্দ্র কর্মকার, পরিচালক (বিপণন ও নকশা) জনাব মোঃ আব্দুল মতিন, ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মোঃ আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (বিপণন), জনাব অখিল রঞ্জন তরফদার ও ঢাকা জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক, জনাব মাহবুবুর রহমানসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিসিক চেয়ারম্যান মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিসিক নকশা কেন্দ্র ঢাকার সেপ্টেম্বর-অক্টোবর ২০২২ সেশনের প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করেন। সনদপত্র প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুল মতিন ।
এ সময় বিসিক পরিচালক জনাব নেপাল চন্দ্র কর্মকার, ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক, ড. মোঃ আলমগীর হোসেন, প্রধান নকশাবিদ (ভারপ্রাপ্ত), জনাব মোঃ রাহাত উদ্দিনসহ নকশা কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
- ১খেলতে খেলতে শেখার পরিবেশ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ
- ২বিশ্ববাজারে বাড়ছে খাদ্যপণ্যের দাম
- ৩চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার
- ৪কলকাতায় ভয়াবহ আগুনে শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু
- ৫সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৬রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৩ জন গ্রেপ্তার
- ৭যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৮লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড
- ৯চাঁদপুরের দেশীয় মাছ ধ্বংসের মূলে কারেন্ট জাল ও চায়না দুয়ারী
- ১০শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৩মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৪চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৫খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৬সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৭চাঁদপুরের নাম ব্যবহার করে অনলাইনে ইলিশ বিক্রির প্রতারণার ফাঁদ
- ৮রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৯রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ১০মাদারীপুরের ৪০১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই





পাঠকের মতামত