প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৪:৪২ পিএম

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে‌ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত ছিলেন ‌ফরিদপুর জেলার পুলিশ সুপার মোর্শেদ আলম, সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান, জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, ফরিদপুর প্রেসক্লাবের আহবায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ শাহজাহান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

এছাড়া আরও‌ উপস্থিত ছিলেন সকল উপজেলা নির্বাহী অফিসারগণসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আইনশৃঙ্খলা কমিটির এ সভায় বিগত দিনের কার্যক্রম পর্যালোচনাসহ আগামী দিনের কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার

পাঠকের মতামত

গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার ...

নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক

মন্ত্রিসভার সম্ভাব্য প্রসারণে যাঁদের নাম সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে,তাঁদের মধ্যে অন্যতম চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের ...