
প্রবাসীদের রেমিট্যান্স যেকোনো সময় মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে জমা হওয়ার একটি ডিজিটাল সেবা নিয়ে আসছে সোনালী ব্যাংক পিএলসি। সোনালী ব্যাংক পিএলসি, হোমপে এলএলসি (Homepay LLC) এবং ইনফরমেশন টেকনোলজি কন্সাল্ট্যান্টস লিমিটেড (Information Technology Consultants Limited) এর যৌথ উদ্যোগে গ্রাহকের হিসাবে এ সেবার মাধ্যমে রেমিট্যান্স জমা হচ্ছে।
২০২৪ সালে পটপরিবর্তনের পর রেমিট্যান্সের জোয়ার বইছে বাংলাদেশে। রেমিট্যান্সের ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার এর মধ্যে সোনালী ব্যাংকের আহরিত রেমিট্যান্সের অবস্থান সপ্তম। ২০২৪ সালে সোনালী ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা ১.৭১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলা টাকায় (১২৩ টাকা হিসেবে) যার পরিমাণ ২১ হাজার কোটি টাকা। তবে ২০২৫ সালে ব্যাংকটির রেমিট্যান্স আহরণের লক্ষমাত্রা ৩ বিলিয়ন করা হয়েছে। এদিকে সোনালী ব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা বজায় রাখার দিকের নজর দিতে হয় সরকারের পক্ষে। রেমিট্যান্স সেবা নিয়ে বাণিজ্য প্রতিদিনের সাথে কথা বলেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী।
বাণিজ্য প্রতিদিন: প্রবাসীদের নিয়ে সোনালী ব্যাংকের কি কি পরিকল্পনা আছে? ভালো অবস্থানের কারন কি?
মোহাম্মদ মুসলিম চৌধুরী: প্রবাসীদের নিয়ে আলাদা নজর রয়েছে সোনালী ব্যাংকের। নতুন করে কিছু অংশীদারিত্ব বাড়ানোর জন্য উদ্যোগ নেয়া হয়েছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যোর কিছু দেশে এজেন্ট নিয়োগ বা নিজস্ব এক্সচেঞ্জ হাউজ খোলার উদ্যোগ নেয়া হয়েছে। প্রবাসীদের ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে সকল সেবা নিশ্চিত করা এবং যাতে রেমিট্যান্স প্রেরন সহজ হয় সেই লক্ষে কারজ করেছে সোনালী ব্যাংক। সোনালী ই-সেবা ও ই-ওয়ালেট সহজতর কারা হচ্ছে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে। এদিকে, গত বছরে ২০ হাজার কোটি টাকার রেমিট্যান্স আহরণের সাফল্যের পেছনে মানুষের আস্থা ও বিশ্বাসের মূল্যায়নে কাজ করছে বলে মনে করা হয় সোনালী ব্যাংকের পক্ষে।
বাণিজ্য প্রতিদিন: সোনালী ব্যাংকের কি কি প্রোডাক্ট বিদ্যমান রয়েছে প্রবাসীদের জন্য? আগামীতে কি কি প্রোডাক্ট আসতে পারে?
মোহাম্মদ মুসলিম চৌধুরী: সোনালী ব্যাংকের ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এর মতো জনপ্রিয় প্রোডাক্ট রয়েছে প্রবাসীদের জন্য। আগামী দিনে ডিয়াসপোরা ডিপোজিট প্রডাক্ট, ডিয়াসপোড়া ইনভেস্টমেন্ট প্রডাক্ট আসছে সোনালী ব্যাংকের প্রবাসীদের জন্য। এর মাধ্যমে বিনিয়োগের উত্তম মাধ্যম হবে সোনালী ব্যাংক। নিদিষ্ট সময়ের মধ্যে এবং উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করা ও বিস্তৃত নেটওয়ার্কের কারনে গ্রাহকের আস্থা, বিশ্বাসের স্থান এখন সোনালী ব্যাংক।
বাণিজ্য প্রতিদিন: প্রবাসে যেতে চায় এমন উচ্চ শিক্ষার শিক্ষার্থী ছাত্র বা শ্রমিকদের জন্য সোনালী ব্যাংকের কি করার পরিকল্পনা আছে?
মোহাম্মদ মুসলিম চৌধুরী: শ্রমিকদের পাশাপাশি এখন শিক্ষার্থীদের মাধ্যমে বাংলাদেশে প্রচুর রেমিট্যান্স আসছে। সেই লক্ষে সোনালী ব্যাংক কাজ করছে। উচ্চ শিক্ষার্থে গমেনেচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য স্টুডেন্ট ফাইল খোলার মাধ্যমে তাদের অর্থ প্রেরণ নিশ্চিত করা হচ্ছে। ভাবিষ্যতে শিক্ষার্থী ও শ্রমিকের জন্য ফ্যাইন্যান্সিং প্রোডাক্ট আনার জন্য কাজ করছে সোনালী ব্যাংক।
বাণিজ্য প্রতিদিন: রেমিট্যান্স বাড়ানোর জন্য সোনালী ব্যাংকের কি পদক্ষেপ আছে?
মোহাম্মদ মুসলিম চৌধুরী: প্রবাসী গ্রাহকদের জন্য সোনালী ব্যাংক এমএফএস ও মোবাইল ওয়ালেট এর মাধ্যমে রেমিট্যান্স সেবা সহজতর করা হয়েছে। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করার জন্য এসপিইউ’কের মাধ্যমে বিনা খরচে রেমিট্যান্স সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে বিভিন্ন দেশে এক্সচেঞ্জ হাউজ, ব্যাংক ও প্রতিনিধি অফিস খোলার মাধ্যমে রেমিট্যান্স আহরণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সোনালী ব্যাংকের। এছাড়াও বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের প্রত্যাশা ভিত্তিক করাজ করছে। বাজারভিত্তিক বিনিময় হার প্রচলন হিসেবে ডলার ক্রয় করে রেমিট্যান্সের দাম কমে যাওয়া রোধ করে। হুন্ডি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণ সহ মানিলন্ডারিং এর কঠোর ব্যবস্থা গ্রহন করেছে।
বাণিজ্য প্রতিদিন: সোনালী ব্যাংকের কোনা শাখায় বেশি রেমিট্যান্স আসে?
মোহাম্মদ মুসলিম চৌধুরী: সোনালী ব্যাংকের সব থেকে বেশি রেমিট্যান্স জমা হয় ঢাকার, ওয়েজ আর্নাস কর্পোরেট শাখায়। এদিকে, শাখা পর্যায়ে বিদ্যমান বেনিফিসিয়ারিগনের ডাটাবেইজ সংরক্ষন ও নিয়োমিত যোগাযোগ রক্ষা করছে সোনালী ব্যাংক। দেশের সর্ববৃহৎ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক ১ হাজার ২৩১টি শাখা সংবলিত নেটওয়ার্ক রয়েছে। সেজন্য ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্কের কারনে এবং আমানত তথা বিনিয়োগের নিরাপত্তা ইত্যাদি কারণে প্রবাসীরা এ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণে বেশি নিরাপদ বোধ করেন।
বাণিজ্য প্রতিদিন: আগামী বছর কত রেমিট্যান্স আহরেণর লক্ষমাত্রা নির্ধারন করেছে সোনালী ব্যাংক?
মোহাম্মদ মুসলিম চৌধুরী: সোনালী ব্যাংকের রেমিট্যান্স আহরণের ক্ষেত্রে একটি মাস্টার প্লান রয়েছে। সেই অনুযায়ী কাজ চলছে। ২৪-২৫ অর্থবছরে আমরা ১.৭১ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরন করেছি, যা বাংলা টাকায় (১২৩ টাকা ধরে) ২০ হাজার কোটি টাকার বেশি। আগামী দিনে এর লক্ষমাত্রা ৩০ হাজার কোটি থেকে ৪০ হাজার কোটি টাকা করার পরিকল্পনা করা হয়েছে। সেই লক্ষে প্রবাসীদের জন্য ডিপোজিট ও ইনভেস্টমেন্ট স্কিম খোলার বিষয়ে উৎসাহীকরনে কাজ করে যাচ্ছে সোনালী ব্যাংক।
বাণিজ্য প্রতিদিন: ব্যাবসায়ী, উচ্চ শিক্ষার শিক্ষার্থী ও শ্রমিকগন কোন হিসেবে মাধ্যমে রেমিটেন্স পাঠালে সুবিধা বেশি পাবে?
মোহাম্মদ মুসলিম চৌধুরী: প্রবাস থেকে যে কোন বাংলাদেশী তাদের আয় থেকে রেমিট্যান্স বিনিয়োগ করত পারেন এবং প্রয়োজনে তা পুনরায় প্রত্যাবাসন করতে পারন। সেজন্য তারা সঞ্চয়ী ও এনআরএফসিডি হিসেবের মাধ্যমেও রেমিট্যান্স পাঠানোর ব্যাবস্থা রয়েছে। তাছাড়াও ডিপোজিট ও ইনভেস্টমেন্ট স্কিম রয়েছে। সোনালী ব্যাংকের উপর দেশে এবং প্রবাসীদের আস্থা রয়েছে শতভাগ। কমিশন ফ্রি রেমিট্যান্স প্রেরণের সুবিধাসহ প্রবাসীদের জন্য রয়েছে সোনালী প্রবাসী মাসিক মুনাফা প্রকল্প ও অনিবাসী আমানত স্কিমসহ একাধিক লাভজনক বিভিন্ন আমানত স্কিম।
বাণিজ্য প্রতিদিন: প্রবাসীদের উৎসাহীকরণে প্রনোদনাসহ কি কি করনীয় রয়েছে সোনালী ব্যাংকের?
মোহাম্মদ মুসলিম চৌধুরী: সোনালী ব্যাংকের রেমিট্যান্স ক্যাম্পেইন আলাদা আয়োজন রয়েছে। ইতোমধ্যে সরকারের পক্ষে রেমিট্যান্সের বিপরীতে ২.৫ শতাংশ প্রণোদনা দেয়া হচ্ছে। আর সোনালী ব্যাংকের পক্ষে বেনিফিসিয়ারিগন টিভি, ফ্রিজ মাইক্রোওভন, ব্লেন্ডার ফ্রাইফেনসহ একাধিক ধরনের পুরস্কার লাভ করার সুয়োগ রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদা প্রদানসহ নানাবিধ সেবা প্রদান সহজতর করা হয়েছে। যেমন, প্রবাসী লাউঞ্জ স্থাপন, স্বল্প মূল্যে মানসম্মত খাবারের ব্যবস্থা ও প্রবাসীদের পরিবার-পরিজনের জন্য অতিথিশালা স্থাপন ও সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
বাণিজ্য প্রতিদিন: নারী প্রবাসীদের জন্য সোনালী ব্যাংক কি বাড়তি সেবা গ্রহন করেছে?
মোহাম্মদ মুসলিম চৌধুরী: সোনালী ব্যাংক গ্রাহকের অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক প্রতিকার নিশ্চিত করতে ১৬৬৩৯-এ কল করে তাৎক্ষণিক যেকোনো সেবা ও প্রতিকার পেতে পারেন। এদিকে নারীদের উন্নত সেবায় আলাদা ডেক্স প্রতিস্থাপন ও উৎসাহীকরনে সোনালী ব্যাংক কাজ করছে। কোনভাবে যেন প্রবাসী নারী প্রতারিত না হয় সেজন্য রয়েছে আলাদা মনিটরিং টিম।
এএ
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৭এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৮কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ৯তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত