

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে সবচেয়ে বেশি অনিয়ম-লুটপাটের ঘটনা ঘটেছে দেশের ব্যাংক খাতে। ঋণের নামে ব্যাংক থেকে টাকা নিয়ে আর ফেরত দেওয়া হয়নি অনেকে। এমনকি আমদানি-রপ্তানির আড়ালে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এতে করে দুর্বল হয়ে পড়েছে ব্যাংক খাত। এমনকি ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণে বা মূলধন পর্যাপ্ততায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন ২০২৫ থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে মূলধন রাখার হার তুলে ধরা হয়েছে।
২০২৪-এর তুলনায় ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা বাড়লেও ব্যাপকভাবে কমেছে বাংলাদেশে। এমনকি বাংলাদেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা তলালীর শীর্ষে চলে গেছে। অর্থনৈতিক দেউলিয়াত্ব থেকে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলংকা। দেশটির ব্যাংক খাত এখন মূলধন রাখার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর মূলধন সংরক্ষণে শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তান।
আন্তর্জাতিক নীয়ম অনুযায়ী, একটি দেশের ব্যাংকিং খাতের ‘ঝুঁকি মোকাবেলায় মূলধন পর্যাপ্ততা রেশিও’ ন্যূনতম সাড়ে ১২ শতাংশ থাকতে হয়। সেখানে বাংলাদেশের ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা ন্যূনতম সীমা তো দূরের কথা ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন ২০২৫ অনুযায়ী, ভারত, পাকিস্তান ও শ্রীলংকার তুলনায় মূলধন পর্যাপ্ততায় বাংলাদেশের অবস্থান খুবই নাজুক অবস্থায় রয়েছে। এই বছর বাংলাদেশের ব্যাংক খাতে মূলধন সংরক্ষণ করতে পেরেছে মাত্র ২ দশমিক ৬৪ শতাংশ।
এমনকি ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালেও বাংলাদেশের ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা কমেছে। ২০২৪ সালে ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা ছিল ৩ দশমিক ৮ শতাংশ। আর ২০২৩-এর তুলনায় ২০২৫ সালে বাংলাদেশের ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততার হার কমেছে ব্যাপকভাবে। ২০২৩ সালে দেশের ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা ছিল ১১ দশমিক ৬৪ শতাংশ। এর আগে ২০২২ সালে বাংলাদেশের ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা ছিল ১১ দশমিক ৮৩ শতাংশ এবং ২০২১ সালে ছিল ১১ দশমিক ০৮ শতাংশ।
মূলধন ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত হিসেবে পরিচিত সিএআর এমন সূচক যা দিয়ে একটি ব্যাংকের আর্থিক অবস্থা তুলে ধরা হয়। সেই হিসাবে বাংলাদেশের ব্যাংকগুলোর মূলধন কয়েক বছর ধরে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন।
প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক খাতের মূলধন সংরক্ষণে শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তান। ২০২৫ সালে দেশটির ব্যাংক খাত মূলধন সংরক্ষণ করেছে ২০ দশমিক ৮০ শতাংশ। এমনকি ২০২৪ সালের তুলনায় দেশটির ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা বেড়েছে। ২০২৪ সালে দেশটির ব্যাংক খাত মূলধন সংরক্ষণ করেছিল ২০ দশমিক ৬ শতাংশ। এর আগের বছর ২০২৩ সালে দেশটির ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা ছিল ১৬ দশমিক ৭ শতাংশ। এরও আগের বছর ২০২২ সালে ছিল ১৬ দশমিক ৬ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততায় দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলংকা। ২০২৫ সালে শ্রীলংকার ব্যাংক খাত মূলধন সংরক্ষণ করেছে ১৯ দশমিক ৪০ শতাংশ। ২০২৪ সালের তুলনায় দেশটির ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা বেড়েছে। ২০২৪ সালে দেশটির ব্যাংক খাতে মূলধন সংরক্ষণ করেছিল ১৮ দশমিক ৪ শতাংশ। এর আগের বছর ২০২৩ সালে দেশটির ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা ছিল ১৮ দশমিক ৪ শতাংশ এবং ২০২২ সালে ছিল ১৬ দশমিক ২ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। ২০২৫ সালে দেশটির ব্যাংক খাত মূলধন সংরক্ষণ করেছে ১৭ দশমিক ২০ শতাংশ। তবে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দেশটির ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা বেড়েছে। ২০২৪ সালে দেশটির ব্যাংক খাত মূলধন সংরক্ষণ করেছে ১৬ দশমিক ৭ শতাংশ। আর ২০২৩ সালে ভারতের ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা ছিল ১৬ দশমিক ৮ শতাংশ এবং ২০২২ সালে ছিল ১৬ শতাংশ।
খাত সংশ্লিষ্টরা বলছেন, ঋণের বড় অংশ খেলাপিদের কাছে আটকে আছে। অর্থাৎ, ব্যাংকগুলো ঋণগ্রহীতাদের কাছ থেকে টাকা ফেরত পাচ্ছে না। কোনো ব্যাংকের মূলধন কমে গেলে সেই ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে যায়।, ব্যাংকগুলো বিনিয়োগ বা পুনর্বিনিয়োগ করতে পারছে না। কারণ তাদের অধিকাংশের আয় কমে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাণিজ্য প্রতিদিনকে বলেন, মূলত খেলাপি ঋণের কারণেই ব্যাংক খাতে মূলধন সংরক্ষণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। খেলাপি বাড়লে প্রতিভিশন ঘাটতিও বাড়ে। খেলাপি ঋণ যদি একটা স্ট্যান্ডার্ড মানে নিয়ে আসা যায় তাহলে মূলধন ঘাটতিও কমে আসবে। তাই এই অবস্থা থেকে উত্তোরণের জন্য খেলাপি ঋণ আদায়ে জোর দেয়া হচ্ছে।
তিনি বলেন, এখন যাচাই বাছাই করে ঋণ দেয়া হচ্ছে যাতে আর কোনো ঋণ নতুন করে খেলাপিতে পরিণত না হয়। ব্যাংকগুলোকেও বারবার সতর্ক করে দেয়া হয়েছে। এখন খেলাপি ঋণ আদায় করাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। তবে একটু সময় লাগবে। কারণ সমস্যাগুলো তো আর একদিনে সৃষ্টি হয়নি। আশা করা যায় দুই থেকে তিন বছরের মধ্যে ব্যাংক খাত এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারবে।
এ বিষয়ে কথা বললে মানারাত ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমাদের দেশের অর্থনীতির প্রধান সমস্যা হল রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই আজ অর্থনীতি বিশেষ করে ব্যাংক খাতে এ অবস্থা সৃষ্টি হয়েছে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। অর্থনীতিকে তার নিজস্ব পথে চলতে দিতে হবে। তারপর অনেক ব্যবসায়ী আছেন মন্ত্রী-এমপি। তারা সরাসরি অর্থনীতিতে হস্তক্ষেপ করে।
তিনি বলেন, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে। ব্যাংক খাতের পাচারকৃত ফেরত আনতে না পারলে মূলধন সংকট কমবে না। পাচারকৃত টাকাগুলোই খেলাপিতে পরিণত হয়েছে। এই বিশাল খেলাপি ঋণের কারণেই ব্যাংক খাতে মূলধন ঘাটতি হয়েছে। তারপর ঋণ বিতরণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আর কোনো লোন যেন নতুন করে খেলাপিতে পরিণত না হয়।
এএ
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত