নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬ ৫:১৯ পিএম

দেশের সব জীবন বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগের বৈধতা যাচাই করতে নথিপত্র তলব করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এ জন্য সিইওদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র এবং সিইও হিসেবে নিয়োগ অনুমোদনের প্রমাণক জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আইডিআরএর পরিচালক (লাইফ) ও উপসচিব দেবপ্রসাদ পাল স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে দেশের সব লাইফ বিমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের এসব নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সব লাইফ বিমাকারীর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের হালনাগাদ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্তৃপক্ষের দেওয়া নিয়োগ অনুমোদনের সব প্রমাণক আগামী তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

নথিপত্র জমা দেওয়ার পাশাপাশি একটি নির্দিষ্ট গুগল ফরমের মাধ্যমে তথ্য হালনাগাদ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে সিইওদের তথ্যের একটি ডিজিটাল ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে আইডিআরএ।

বিমা খাত–সংশ্লিষ্ট সূত্র বলছে, সিইওদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং নিয়োগ অনুমোদনের তথ্য যাচাইয়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সিইও পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা যথাযথভাবে পূরণ হয়েছে কি না, তা যাচাই করা হবে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

ইসলামী ব্যাংকে অস্থিরতার প্রভাব জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস

পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোর আমানত কমেছে ১৭,২৬২ কোটি টাকা পুরো ইসলামি ব্যাংক ব্যবস্থায় কমেছে ১২,৮৮৮ এজেন্ট ...

কেন্দ্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়

সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের করা রিটসহ অন্যান্য মামলা প্রত্যাহার না ...

বিশেষ সাক্ষাৎকারে ইসলামী ব্যাংকের এমডি অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরিই প্রধান লক্ষ্য

দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক হল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি ...

ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান পাইওনিয়ার ইনস্যুরেন্স পিএলসি ‘ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জ (আইআইসি) ২০২৬’-এ চ্যাম্পিয়ন ...