
উত্তর গোলার্ধের করোনাভাইরাস পরিস্থিতি খুবই উদ্বেগজনক। মহামারি করোনা মোকাবিলার এক মহাসংকটে পড়েছে এই অঞ্চলের দেশগুলো। অনেক বেশি দেশে এখন নতুন সংক্রমণের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছেই। বর্তমান পরিস্থিতি খুবই গুরুতর। এমন কথা বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ইউরোপে দশ দিনের মধ্যে দ্বিগুণের বেশি সংক্রমণ শনাক্তের পর শুক্রবার এমন সতর্কবার্তাই উচ্চারণ করেছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই অঙ্গ সংস্থাটি। ইউরোপের দক্ষিণাঞ্চলীয় বেশিরভাগ দেশে চলতি সপ্তাহে দৈনিক সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রথমবার দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে ৮০ হাজার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা কোভিড-১৯ মহামারির এক গুরুতর পরিস্থিতির মধ্যে রয়েছি; বিশেষ করে উত্তর গোলার্ধে। আগামী কয়েক মাস হতে যাচ্ছে আরও কঠিন। কিছু দেশ মারাত্মক এক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। পরিস্থিতি খুবই উদ্বেগের।’
তিনি আরও বলেন, ‘অনেক বেশে দেশে এখন আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ছে করোনার। এর ফলে হাসপাতালের আসন সংখ্যা পূর্ণ হয়ে যাচ্ছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রেরও একই অবস্থা। অনেক ক্ষেত্রে ধারণক্ষমতার বেশি মানুষ হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন। আর এখনও তো মাত্র অক্টোবর মাস চলছে।’
বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের আহ্বান জানাচ্ছি এই পরিস্থিতি সামলাতে জরুরি ব্যবস্থা নিন, যাতে আরও অকারণে যেসব মানুষের মৃত্যু হবে আগামীতে সেই মৃত্যু যেন আমরা ঠেকাতে পারি। স্বাস্থ্যব্যবস্থা যাতে ভেঙ্গে না পড়ে এর জন্য ব্যবস্থা নিতে হবে আপনাদের। আমি বারবার এ কথাই বলে আসছি।’
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে প্রাদুর্ভাব ছড়ানোর পর ৪ কোটি ২০ লাখ মানুষের দেহে সংক্রমণ ঘটিয়েছে করোনা। প্রাণ কেড়ে নিয়েছে কমপক্ষে ১১ লাখ মানুষের। তবে কোভিড-১৯ নামক মহামারি এই রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার সংখ্যাও তিন কোটির বেশি।
- ১প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ২ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৩প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ৪সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ৫থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৬প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন
- ৮প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৯বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার
- ১০উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৪চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৫ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৭আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৮বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৯স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ১০কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন





পাঠকের মতামত