
লিওনেল মেসি ও বার্সেলোনার দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হতে চলেছে। আর্জেন্টাইন তারকা ও বার্সেলোনা দুই পক্ষই নতুন চুক্তিতে একমত হয়েছিল। তবে লা লিগার বেতন কাঠামো মেসির সঙ্গে নতুন চুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়ে।
গত গ্রীষ্মেই মেসির সঙ্গে বার্সার চুক্তি শেষ হয়েছিল। নতুন মৌসুম শুরুর আগেই মেসির সঙ্গে বার্সার চুক্তি হওয়ার কথা ছিল। গত মঙ্গলবার মেসির সঙ্গে বার্সার বৈঠক হয়। সেখানে নতুন চুক্তিতে মেসি সই করতেও রাজি ছিলেন। তবে লা লিগার নিয়ম অনুযায়ী, সেই চুক্তি অবৈধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বার্সেলোনা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই পক্ষ চুক্তিতে একমত হলেও লা লিগার বেতন নিয়ম বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই মেসি বার্সা ছাড়তে বাধ্য হচ্ছেন।
গোল ডটকমের খবরে বলা হয়েছে, নতুন পাঁচ বছরের চুক্তি অনুযায়ী, আগের বেতন থেকে সপ্তাহে অর্ধেক কম বেতন পেতেন মেসি। বেতন কমিয়েই মেসি বার্সায় থাকতে চেয়েছিলেন। তবে লা লিগার নতুন বেতন কাঠামো মেসিকে সই করাতে হলে বার্সেলোনাকে অন্যান্য খাতে ব্যাপক অর্থ কমাতে হতো। যা শেষ পর্যন্ত সম্ভব হয়নি।
শোনা যাচ্ছে, আর্জেন্টাইন তারকাকে ছাড়ার ঘোষণা করে দেওয়া আসলে লা লিগা সভাপতির ওপর চাপ তৈরির চেষ্টা। লা লিগা যাতে নিয়ম বদলাতে বাধ্য হয়, সে জন্য পুরো ঘটনার দায় চাপিয়ে দেওয়া হচ্ছে লা লিগার নিয়মের ওপর। চাপ বাড়লে মেসিকে ধরে রাখতে লা লিগা কর্তৃপক্ষ নিয়ম বদলাতে বাধ্য হয় কিনা, সেটাই দেখার।
নিয়ম পরিবর্তন না হলেও মেসিকে পাওয়ার ব্যাপারে চেষ্টা করছে ম্যানচেস্টার সিটি ও পিএসজি। কোচ গার্দিওলা মেসিকে ম্যান সিটিতে নিতে চাইতে পারেন। আবার মেসি নিজের শৈশবের ক্লাব ওল্ড বয়েজে ফিরে যেতে পারেন।
এদিকে মেসির জন্য শর্ত শিথিল করা হবে না বলে জানিয়েছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস বলেন, ‘বার্সা এই মুহূর্তে বেতনের সীমা বেশি খরচ করছে। কিন্তু মেসির জন্য কোনো বিশেষ নিয়ম করা হবে না। আশা করি তারা এই বেতনের সীমার মধ্যেই মেসির বেতনকে অন্তুর্ভুক্ত করতে পারবে, কিন্তু সেটি করার জন্য তাদের অন্য কোনো খেলোয়াড়কে বেতনের বিল থেকে বের করতে হবে।
- ১মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ২এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৩শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৪জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৫২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ৬উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৭পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ৮জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৯‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ১০জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৬ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৭চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ১০শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত





পাঠকের মতামত