
রেকর্ড মূল্যে আবার চেলসিতে ফিরেছেন রোমেলু লুকাকু। রোববার (২২ আগস্ট) চেলসির হয়ে ৯ বছর পর দ্বিতীয়বার অভিষেক হয় তার। আর ব্লুজদের জার্সি গায়ে নিজের প্রথম ম্যাচেই পেয়েছেন গোলের দেখা। তাতে ২-০ ব্যবধানে আর্সেনালকে হারিয়েছে চেলসি। এর মধ্য দিয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে চতুর্থ দল হিসেবে দুই ম্যাচের দুটিতেই জয় পেল টমাস তুখোলের শিষ্যরা।
অবশ্য লন্ডন ডার্বিতে চেলসির বিপক্ষে আর্সেনাল জিতবে সেটার পক্ষে বাজি ধরার লোক কমই ছিল। মাঠের লড়াইয়েও প্রমাণ হলো সেটা। ম্যাচের ১৫ মিনিটেই লুকাকুর গোলে এগিয়ে যায় চেলসি। এ সময় ডানদিক থেকে রিস জেমসের পাস আর্সেনালের গোলরক্ষক ধরতে ব্যর্থ হলে বল চলে যায় লুকাকুর কাছে। আলতো টোকায় ফাঁকা পোস্টে বল জড়ান বেলজিয়ান এই তারকা।
লুকাকুকে গোলে সহায়তা করা জেমস ৩৫ মিনিটে পেয়ে যান গোলের দেখা। এ সময় ডানদিক থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে শট নিয়ে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান জেমস। অবশ্য বিরতিতে যাওয়ার আগে পেনাল্টির আবেদন করেছিল ব্লুজরা। কিন্তু সেটি বাতিল হয়। আর্সেনাল নিজেদের মাঠে প্রথম কার্যকর আক্রমণ করে দ্বিতীয়ার্ধের শুরুতে। এ সময় বুকায়ো সাকার নেওয়া শট কোনোভাবে রক্ষা করেন চেলসির গোলরক্ষক ইডুয়ার্ডো মেন্ডি। ম্যাচের বয়স যখন ৬০ মিনিট তখনও একটি সুযোগ পেয়েছিল গার্নার্সরা। কিন্তু রব হোল্ডিংয়ের নেওয়া হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৭৮ মিনিটের সময় নিজের দ্বিতীয় গোলের দেখা পেতে যাচ্ছিলেন লুকাকু। কিন্তু তার নেওয়া জোরালো হেডে আর্সেনালের গোলরক্ষক বার্ন্ড লিনো প্রথমে কোনোমতে হাত লাগান। তার হাতে লেগে সেটি বারে লাগে। অল্পের জন্য জালে প্রবেশ করেনি। ম্যাচের শেষ মুহূর্তে কাই হার্ভেটজও গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু দারুণ দক্ষতায় তাকেও বঞ্চিত করেন লিনো। কিন্তু চেলসিকে জয় বঞ্চিত করতে পারেননি তারা। এছাড়া দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে চেলসি।
- ১জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ২২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ৩উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৪পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ৫জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৬‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৭জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ৮গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ৯দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ১০অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৭প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৮মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল





পাঠকের মতামত