
ইতালিয়ান সিরিআ লিগে নিজেদের প্রথম ম্যাচে রোববার রাতে মাঠে নামে জুভেন্টাস। অবশ্য এই ম্যাচের শুরুর একাদশে নামানো হয়নি রোনালদোকে। বিরতির পর তাকে মাঠে নামানো হয়। শেষ মুহূর্তে একটি গোলও করেন। কিন্তু সেটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিএআর এ বাতিল হয়। আর এই গোল বাতিল হওয়ায় ২-২ গোলে উদিনিসের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে সাদা-কালো শিবির।
অবশ্য উদিনিসের মাঠে ম্যাচের ২৩ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জুভেন্টাস। ৩ মিনিটের মাথায়ই পাওলো দিবালা গোল করে এগিয়ে নেন মাসিমিলিয়ানো আলেগ্রির দলকে। ২৩ মিনিটের মাথায় কুয়াদ্রাদো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। কিন্তু বিরতির পর ম্যাচের ভাগ্য বদলে দেয় উদিনিস। ৫১ মিনিটে পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে রবর্তো পেরেইরা গোল করে ব্যবধান কমান। আর ৮৩ মিনিটে জেরার্ড দেউলোফিউ গোল করে সমতা ফেরান।
ম্যাচের যোগ করা সময়ে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে দারুণ এক গোল করেন রোনালদো। শুরু হয় উদযাপন। কিন্তু তাদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। লম্বা সময় ভিএআর চেক করে শেষ পর্যন্ত বাতিল করা হয় রোনালদোর গোলটি। তাতে মৌসুমের প্রথম ম্যাচেই জয় বঞ্চিত হয় জুভেন্টাস।
- ১কফি রফতানি বেড়েছে ভিয়েতনামের
- ২ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৩সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
- ৪নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৫কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৬লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৭সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ৮ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৯আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ১০সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৮অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ





পাঠকের মতামত