
ফুটবল বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ও উত্তেজনাপূর্ণ ম্যাচ কোনটি?- এমন প্রশ্নের জবাবে বেশিরভাগ মানুষের কাছ থেকেই শোনা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের কথা। লাতিন ফুটবলের দুই পরাশক্তির মুখোমুখি লড়াইয়ে বুঁদ হয় বিশ্বের তামাম ফুটবলপ্রেমীরা। এই সুযোগ তারা পাচ্ছে আরও একবার।
রোববার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় আরেকটি সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অষ্টম ম্যাচে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। তাদের ঘরের মাঠ করিন্থিয়াস এরেনায় হবে দুই দলের এ জমজমাট ম্যাচটি।
গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে শেষবার মুখোমুখি হয়েছিল এ দুই দল। ঐতিহাসিক মারাকানায় ব্রাজিলের দম্ভ চূর্ণ করে সেদিন ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা, পেয়েছিল দীর্ঘ ২৮ বছর পর শিরোপা জয়ের স্বাদ। এবারের ম্যাচটি হয়তো কোপার ফাইনালের মতো বড় নয়, কিন্তু পরিস্থিতি বিবেচনায় এর গুরুত্বও অনেক।
অবশ্য বিশ্বকাপ বাছাইয়ে রীতিমতো উড়ছে ব্রাজিল। এখনও পর্যন্ত খেলা সাত ম্যাচের সবকয়টিই জিতেছে তারা। যার সুবাদে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে সেলেসাওরা। এই সাত ম্যাচে ১৭ গোলের বিপরীতে তারা হজম করেছে মাত্র দুইটি।
ব্রাজিলের মতো সব ম্যাচ জেতেনি আর্জেন্টিনা। তবে তারা কোনো ম্যাচ আবার পরাজিতও হয়নি। এখনও পর্যন্ত সাত ম্যাচে ৪ জয় ও ৩ ড্র করেছে তারা, ১৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের দুই নম্বরে। এই সাত ম্যাচে ১২ গোল করলেও, বিপরীতে ৬টি হজম করতে হয়েছে আলবিসেলেস্তেদের।
তবে দুই দলই বিশ্বকাপ বাছাইয়ের এবারের মিশনটা শুরু করেছে জয় দিয়ে। ভেনেজুয়েলার মাঠে খেলতে গিয়ে ৩-১ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে আর্জেন্টিনা আর ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে চিলিকে। এবার দুই দলের মুখোমুখি লড়াইয়েই হয়তো যেকোনো এক দল পাবে প্রথম পরাজয়ের স্বাদ।
সামগ্রিকভাবে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি পরিসংখ্যানও বেশ জমজমাট। দুই দল এখনও পর্যন্ত খেলেছে ১১২টি ম্যাচ। যার মধ্যে ড্র হয়েছে ২৫টি। বাকি ৮৭ ম্যাচের মধ্যে ব্রাজিলের জয় ৪৬টিতে আর আর্জেন্টিনা জিতেছে ৪১ ম্যাচ। দুই দলের শেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ৩টি আর ব্রাজিলের জয় ২ ম্যাচে।
ব্রাজিল আর্জেন্টিনার এই লড়াই কখন, কোথায় হবে, ও যেভাবে দেখবেন-
তারিখ- ৬ সেপ্টেম্বর, সোমবার। সময়- রাত ১টা (বাংলাদেশ সময়)
ভেন্যু- নিও কিমিকা অ্যারেনা, সাও পাওলো, ব্রাজিল।
টিভিতে দেখবেন যে চ্যানেলে– ভারত উপমহাদেশীয় অঞ্চলে কোনো টিভিতে সম্প্রচারিত হচ্ছে না এই ম্যাচ। ফলে অনলাইনই এই ম্যাচ দেখার একমাত্র ভরসা।
অনলাইনে দেখবেন যেভাবে- টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে এই লড়াই।
- ১কফি রফতানি বেড়েছে ভিয়েতনামের
- ২ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৩সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
- ৪নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৫কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৬লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৭সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ৮ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৯আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ১০সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৮অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ





পাঠকের মতামত