
বয়স মাত্র ২৯। নেইমারের সামনে কমপক্ষে আরও পাঁচ বছরের ক্যারিয়ার পড়ে থাকার কথা। অন্তত লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোদের দিকে তাকালে তো তাই মনে হওয়া উচিত। দু’জনে তো যথাক্রমে ৩৪ আর ৩৬ বছর বয়সেও খেলে যাচ্ছেন দিব্যি! কিন্তু নেইমার ভাবছেন ভিন্নভাবে। জানালেন আগামী বছর কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপই হয়ে যেতে পারে তার শেষ!
ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড এ পর্যন্ত সেলেসাওদের হয়ে খেলেছেন দুটো বিশ্বকাপে। ২০১৪ আর ২০১৮, দু’বারই তিনি ছিলেন ব্রাজিলীয়দের বিশ্বকাপ-স্বপ্নের নিউক্লিয়াস। কিন্তু দু’বারই ব্যর্থতায় শেষ হয়েছে তার অভিযান; প্রথমবার সেমিফাইনালে, পরেরবার কোয়ার্টার ফাইনালেই।
তৃতীয় যাত্রার বাকি আর এক বছর। এ সময়ে তার মনে হচ্ছে না, আরও একটা বিশ্বকাপ খেলবেন, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত লম্বা হবে তার ক্যারিয়ার।
সম্প্রতি ডিএজিএনের বিশেষ এক অনুষ্ঠান ‘নেইমার অ্যান্ড দ্য লাইন অফ কিংস’-এ তিনি এ কথা জানিয়েছেন। বলেছেন, ‘আমি মনে করি, এটাই আমার শেষ বিশ্বকাপ।’
কেন কাতারেই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ যাত্রা, সেটাও জানিয়েছেন তিনি। তাতে মিশে ছিল ফুটবলকে বিদায় বলে দেওয়ার ইঙ্গিতও! নেইমার বলেছেন, ‘আমি একে আমার শেষ হিসেবে দেখছি। কারণ আমি জানি না এরপর আমার ফুটবল খেলার মতো মানসিক শক্তি থাকবে কিনা।’
সেজন্যেই আগামী বিশ্বকাপে দলকে জেতানোর জন্য মরিয়া একটা চেষ্টাই করবেন নেইমার, জানালেন তিনি। বললেন, ‘সে কারণে আমি ভালোভাবে প্রস্তুতি নিতে, দলের হয়ে শিরোপা জেতার জন্য, আমার শৈশবের স্বপ্ন পূরণ করার জন্য সবকিছুই করব। আর আশা করছি, আমি সেটা করতে পারব।’
নেইমার বিশ্বকাপের প্রথম স্বাদটা পেয়েছিলেন ২০১৪ সালে, নিজের মাঠ ব্রাজিলেই। তৎকালীন বার্সেলোনা তারকাকে ঘিরেই সাজানো হয়েছিল ব্রাজিলের শিরোপা পুনরুদ্ধারের মিশনের রণকৌশল।
২০০২ সালের পর প্রথমবারের মতো শিরোপা ছুঁয়ে দেখার লক্ষ্যে শুরুটা ভালোই হয় দলের। দুই জয় আর এক ড্র নিয়ে গ্রুপসেরা হয়ে ওঠে নকআউটে। চিলির বিপক্ষে দ্বিতীয় পর্বে পেনাল্টি শুটআউটে জেতে ব্রাজিল। এরপর শেষ আটে কলম্বিয়ার বিপক্ষে দুঃস্বপ্নের এক ম্যাচ কাটে নেইমারের। হুয়ান জুনিগার এক ফাউলে বিশ্বকাপটাই শেষ হয়ে যায় তার, সঙ্গে ব্রাজিলের আশাও। পরের ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বাদ পড়ে তার দল।
চার বছর পর চোটের কারণে বিশ্বকাপে খেলাটাই শঙ্কায় পড়ে গিয়েছিল তার। তবে সে চ্যালেঞ্জটা ভালোভাবেই জয় করেছেন তিনি। তবে সেবার আর আগের জাদু দেখাতে পারেননি, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় সেলেসাওরা।
- ১সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৪লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৫সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ৬ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৭আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ৮সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ৯দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ১০বগুড়ায় যাত্রীবাহী বাস পিলারে লেগে ৬ শ্রমিক নিহত
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৮অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত