
বায়ার্ন মিউনিখকে বলা হয় জার্মান ফুটবলের রাজা। রেকর্ড ৩১ বার বুন্দেসলিগার শিরোপা জিতেছে তারা। গেল মৌসুমেও শিরোপার মুকুট পরেছিল দলটি। বুন্দেসলিগায় রবার্ট লেভান্ডভস্কি, টমাস মুলারদের একক আধিপত্য কিছুটা হলেও হোঁচট খেয়েছে গতকাল (বুধবার) রাতে বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে খেলায়।
কোচ জুলিয়ান নাগেলসম্যানের অধীনে এখন পর্যন্ত দারুণ খেলছেন লেভান্ডভস্কিরা। ৯ ম্যাচের ৭টিতেই জয় পেয়েছে তারা। কিন্তু গতকাল মুনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে বেশ ছন্নছাড়া মনে হয়েছে বায়ার্ন ডিফেন্সকে। নিজেদের ঘরের মাঠে ৫-০ ব্যবধানে জার্মান জায়ান্টদের উড়িয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের ১২ নম্বর দল বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখ। খেলার মাত্র ২ মিনিটের মাথায় ডি বক্সে দারুণ বোঝাপড়ায় ফরাসি ফুটবলার কৌয়াদিও কোনের গোলে এগিয়ে যায় মুনশেনগ্ল্যাডবাখ।
খেলার ১৫ মিনিটে ব্যাবধান দ্বিগুণ করেন রামী বেন্সেবাইনি। মাঝমাঠ থেকে দারুণ বিল্ড আপে বায়ার্ন বিপদসীমায় ঢুকে পড়ে মুনশেনগ্ল্যাডবাখ। দারুণ এক ক্রসে আলতো ছোঁয়ায় ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেন বেন্সেবাইনি। এর মিনিট পাঁচেক বাদেই বায়ার্ন ডিফেন্ডার লুকাস হার্নান্দেজের ভুলে পেনাল্টি পায় মুনশেনগ্ল্যাডবাখ। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় আবারও গোল করে দলকে ৩-০ তে এগিয়ে নেন বেন্সেবাইনি।
প্রথমার্ধের বাকি সময় আর কোন গোল হজম করেনি বায়ার্ন। মুনশেনগ্ল্যাডবাখ রক্ষণে ত্রাস সৃষ্টি করলেও গোলের দেখা পাননি লেভান্ডভস্কি, মুলার, সার্জ গ্যানাব্রিরা। ম্যাচের ৫১ মিনিটে রক্ষণভাগের মারাত্মক ভুলে ডি বক্সে বল পেয়ে যান মুনশেনগ্ল্যাডবাখের সুইস স্ট্রাইকার ব্রেল এমবোলো। জোরালো শটে আবারও এগিয়ে নেন দলকে। এর ছয় মিনিট বাদেই দারুণ এক থ্রু বল পেয়ে গতি বাড়িয়ে প্রতিপক্ষ ডি বক্সে ঢুকে পড়েন এমবোলো। বাঁ-পায়ের দারুণ ফিনিশিংয়ে বায়ার্ন কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সুইজারল্যান্ডের এই ফরোয়ার্ড।
খেলার ৬২ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও গোলের দেখা পায়নি বায়ার্ন। এদিন ভাগ্যও কিছুটা বিপক্ষে ছিল তাদের। খেলার শেষদিকে সুযোগ এসেছিল একটি গোল শোধ করার। কিন্তু বায়ার্ন খেলোয়াড়ের দেয়া হেড ক্রসবারে গিয়ে লাগলে ০-৫ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে নাগেলসম্যানের শিষ্যরা।
- ১ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ২সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৫লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৬সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ৭ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৮আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ৯সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ১০দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৮অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা





পাঠকের মতামত