
শেষ হয়ে গেছে আইপিএলের প্রথম অর্ধেক অর্থাৎ নিজেদের প্রথম ৭টি ম্যাচ খেলে ফেলেছে অংশগ্রহণকারী সব দল। কিন্তু এখনও পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামা হয়নি কিংস এলেভেন পাঞ্জাবের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইলের।
এমন না যে গেইলকে বাইরে রেখে দুর্দান্ত খেলছে পাঞ্জাব, তাই উইনিং কম্বিনেশন ধরে রাখতে তাকে দলে নেয়া যাচ্ছে না। উল্টো প্রথম সাত ম্যাচের ছয়টিতেই হেরে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান পাঞ্জাবের। তবু কেনো নেয়া হয়নি গেইলকে?- মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক।
উত্তর জানিয়েছিলেন পাঞ্জাব কোচ অনিল কুম্বলে। মূলত । তবে ভক্ত-সমর্থকদের জন্য এখন পাওয়া গেছে খুশির খবর। পরের ম্যাচেই মাঠে নামতে চলেছেন দ্য ইউনিভার্স বসখ্যাত গেইল।
নিজেদের ওয়েবসাইটে এ খবর জানিয়েছে কিংস এলেভেন পাঞ্জাব। খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে হওয়া পেটের পীড়ার কারণে হাসপাতালে পর্যন্ত থাকতে হয়েছিল গেইলকে। তবে এখন পুরোপুরি সুস্থ তিনি। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ফিরেছেন টিম হোটেলে।
শুধু তাই নয়, সোমবার থেকে অনুশীলনও শুরু করে দিয়েছেন গেইল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে পাঞ্জাব। সেই ম্যাচে গেইলের মাঠে নামার সম্ভাবনা প্রায় শতভাগ। দলের অবস্থা যখন বেগতিক, তখন গেইলের মতো বিশ্বতারকার অন্তর্ভুক্তি বাড়তি অনুপ্রেরণার উৎস হতে পারে।
মূলত গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতেই প্রথমবারের মতো এবারের আইপিএলে নামার কথা ছিল গেইলের। এমনটাই জানিয়েছিলেন পাঞ্জাব কোচ কুম্বলে। কিন্তু পেটের পীড়ার কারণে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সেই ম্যাচ ও পরে কলকাতা নাইট রাইডার্স বিপক্ষেও খেলা হয়নি গেইলের।
অবশেষে টুর্নামেন্টের মাঝপথ পেরিয়ে মাঠে নামা হচ্ছে এ ক্যারিবীয় দানবের। টুর্নামেন্টের গত আসরেও যার ব্যাট থেকে এসেছে বিষ্ফোরক সব ইনিংস। যেখানে ১৩ ইনিংসে ১৫৩.৬০ স্ট্রাইকরেটে দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪৯০ রান করেছিলেন গেইল। এবার বাকি আর ৭ ম্যাচ, গেইল নিজের ফর্ম দেখাতে পারলে হয়তো অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেই ফেলবে পাঞ্জাব।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত