
গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের বড় তিনটি সার কারখানাই এখন বন্ধ হয়ে গেছে। আগে থেকেই বন্ধ ছিল চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)। এবার কাঁচামাল অ্যামোনিয়া সরবরাহের অভাবে একই এলাকায় থাকা ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদনও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মজুত থাকা অ্যামোনিয়া শেষ হয়ে গেলে কারখানার উৎপাদন বন্ধ করতে বাধ্য হন তারা।
দেশের কৃষিখাতে সুষম সারের ব্যবহার নিশ্চিত করা এবং নাইট্রোজেন ও ফসফরাস সমৃদ্ধ যৌগিক সারের চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তত্ত্বাবধানে এই কারখানা স্থাপন করা হয়।
আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত এই কারখানায় দৈনিক ৮শ মেট্রিক টন উৎপাদনক্ষমতার দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে থাকা কারখানাটিতে বর্তমানে দৈনিক প্রায় ৬শ থেকে ৭শ মেট্রিক টন সার উৎপাদিত হচ্ছিল।
প্রতিষ্ঠার শুরু থেকেই ডিএপি কারখানাটি পার্শ্ববর্তী সিইউএফএল ও কাফকো থেকে অ্যামোনিয়া সরবরাহের ওপর নির্ভর করে আসছিল। কিন্তু গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে সিইউএফএল ও কাফকোতে ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।
ফলে এই দুটি কারখানার ওপর নির্ভরশীল ডিএপি কারখানায় কাঁচামাল সরবরাহে তীব্র সংকট তৈরি হয়।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক প্রশাসন ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল জানান, আগে থেকে মজুত থাকা অ্যামোনিয়া ব্যবহার করে এতদিন উৎপাদন কার্যক্রম চালু রাখা হয়েছিল।
কিন্তু নতুন করে কোনো সরবরাহ না আসায় মজুত ফুরিয়ে যায়, ফলে বাধ্য হয়ে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।
ইএটি
- ১ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ২মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৩অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৪ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৫থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৬বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৭প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৮ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৯প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১০সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৬আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে





পাঠকের মতামত