
সম্প্রতি লাদাখের ভারত-চীন সীমান্তে দুই দেশের নিরাপত্তারক্ষীদের মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়। এতে ভারতীয় ২০ জন সৈনিক নিহত হয়। মারা যায় চীনের সৈনিকও। তবে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে এমন আক্রমণের জের ধরে চাইনিজ পণ্য বন্ধের ঘোষণা দিয়েছে ভারতীয় জনগণ। এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে ব্যাপক ঝড় চলছে পুরো ভারতজুড়ে।
এদিকে ভারতের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর চাইনিজ স্মার্টফোনভিত্তিক প্রতিষ্ঠান ভিভো। আর তাই এই স্পন্সরশিপ বাতিল করতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় উঠেছে ভারতে। বৃহস্পতিবার এই বিষয়ে কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাধাক্ষ অরুণ ধুমাল। তিনি জানিয়েছেন, জনগণের চাওয়ার কথা চিন্তা করে ভবিষ্যতে আর কোনো চাইনিজ প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না তারা। তবে বর্তমানের যে চুক্তি রয়েছে সেটার সম্মানে আপাতত এটা পরিবর্তন করবে না তারা।
অরুণ ধুমাল বলেন, ‘আমাদের ভবিষ্যত যেকোনো চুক্তির ক্ষেত্রে আমরা দেশ ও মানুষের সেন্টিমেন্টের কথা বিবেচনায় রাখবো। বিসিসিআইও পুরোপুরিভাবে চাইনিজ পণ্য বয়কটের সাথে একমত। বিসিসিআই এখন থেকে চাইনিজ নয় বরং ভারতীয় কোম্পানিগুলোর দিকে নজর দিবে। দেশের ভবিষ্যত উন্নতির জন্য কাজ করবে।’
এদিকে ২০১৮ সালে দুই হাজার একশত নয় (২১০৯) কোটি রুপির বিনিময়ে পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর কিনে নিয়েছে চাইনিজ প্রতিষ্ঠান ভিভো। সে হিসেবে ২০২২ সালে এই চুক্তি শেষ হবে। আর তাই চলতি চুক্তির সম্মানে এটিই এখন বর্তমান থাকবে জানিয়ে অরুণ ধুমাল আরও যোগ করেন।
‘আমাদের ভারতীয় এবং চাইনিজদের স্বার্থকে আলাদা করে দেখতে হবে। এই চুক্তির মাধ্যমে যে অর্থ পাওয়া গেছে এর ৪২ শতাংশ ভারত সরকার এবং সামরিক বাহিনীর খাতে চলে গেছে। আর বিসিসিআই এই চুক্তি এই সঙ্কটের আগে করেছে বলে আমাদের এখন এই চুক্তিকে সম্মান করতে হবে।’
এছাড়াও এই চুক্তির অর্থে ভারতীর সরকারের উপকার হচ্ছে জানিয়ে বিসিসিআইয়ের এই কোষাধাক্ষ্য আরও বলেন, ‘যদি বিসিসিআই চাইনিজ কোনো কোম্পানি থেকে অর্থ নিয়েও থাকে তবে ট্যাক্সের মাধ্যমে ভারত সরকারকে সহায়তা করছে।’
ভিভোর আগে চাইনিজ প্রতিষ্ঠান অপ্পো ভারতীয় জাতীয় দলের স্পন্সর ছিল।
- ১সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ২সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৩বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৪ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৫কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ৬খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ৭ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনায় জরুরি বৈঠকে সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ
- ৮প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা
- ৯ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৭৩০
- ১০জেন-জিদের ফ্রি কোচিং ও এআই প্রশিক্ষণের ঘোষণা মোদির
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৩বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৪চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ৮সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ১০তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার





পাঠকের মতামত