
দেশের কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে হলিডে মার্কেট। গতকাল শুক্রবার এ মার্কেটের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
ডিএনসিসি ও ঐক্য ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় সিএমএসএমই শিল্পের উদ্যোক্তাদের পণ্য নিয়ে মার্কেটটি চালু করা হয়। আগারগাঁওয়ে শেরেবাংলা নগরের আইসিটি সড়কে বাজারটি বসেছে। প্রতি সপ্তাহের ছুটির দিনে (শুক্র-শনিবার) সড়কটির দুই পাশের গাড়ি পার্কিংয়ের স্থানে স্টল বসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ স্থানীয় কাউন্সিলররা মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এ রকম ছোট ছোট মার্কেট চালু করা গেলে উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ বাড়বে। এ ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দিলে তারা এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। উদ্যোগটিতে যাতে কোনো ধরনের অব্যবস্থাপনা না হয়, সে ব্যাপারে সতর্ক করেন বাণিজ্যমন্ত্রী। অব্যবস্থাপনা রোধে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে হলিডে বা ইভিনিং মার্কেট রয়েছে। এ মার্কেটে ছুটির দিনে বা সন্ধ্যার সময় স্টল বসে। সে ক্ষেত্রে ছুটির পরের দিন সকালে বা কর্মদিবসের দিনে সব ফাঁকা হয়ে যায়। এ রকম মার্কেটে বড় বিপণিবিতানের তুলনায় কিছুটা কম দামে জিনিসপত্র কেনা যায়। এটাই হলিডে মার্কেটের সুবিধা। এ সময় পরীক্ষামূলক উদ্যোগটি সফল হলে ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে এমন হলিডে মার্কেট চালু করা হবে বলে ঘোষণা দেন আতিকুল ইসলাম।
- ১লভ্যাংশ দিবে না সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ২লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ৩জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৪প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির
- ৭বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৮বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন
- ৯রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ১০চিলমারী বন্দরে নেই ন্যূনতম যাত্রীসেবা
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ৩গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৪চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৫রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৬মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৭ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৯মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ১০চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা





পাঠকের মতামত