প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২ ৪:২১ পিএম

বাংলাদেশের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করছে জনপ্রিয় গৃহস্থালি প্লাস্টিক পণ্যের ব্র্যান্ড আরএফএল হাউজওয়্যার। দেশসেরা ব্র্যান্ডের মধ্যে আরএফএল হাউজওয়্যার সব ক্যাটাগরিতে দ্বিতীয় ও প্লাস্টিক ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে।

শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের চতুর্দশ আসরে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কার ও সম্মাননা জানানো হয়। নিয়েলসেন বাংলাদেশের অংশীদারত্বে ও ডেইলি স্টারের পৃষ্ঠপোষকতায় বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দেয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

দেশজুড়ে দশ হাজার ভোক্তাদের অংশগ্রহণে পরিচালিত জরিপের ওপর ভিত্তি করে চলতি বছর পুরস্কার দেওয়া হয়। এবার ৩৮টি ক্যাটাগরিতে ১১০টি ব্র্যান্ডকে সম্মানিত করা হয়। এর মধ্যে প্রতিটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্র্যান্ড ও সব ক্যাটগরি মিলে সেরা ১৫ ব্র্যান্ডকে পুরস্কার দেওয়া হয়।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, আরএফএল হাউজওয়্যার এ নিয়ে টানা ১২ বার দেশের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে। নিঃসন্দেহে এটি আমাদের জন্য বড় অর্জন। ভোক্তাদের আস্থা ও ভালোবাসায় এ সম্মান অর্জন করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবসময় মনে করি, সম্মুখে এগিয়ে যাওয়ার পথে ভোক্তার আস্থা ও ভালোবাসাই আমাদের প্রেরণা।

শেয়ার

পাঠকের মতামত

ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা

ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার বিভিন্ন কৌশল, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং গ্রাহকদের কাছে ...

ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মাস্টারকার্ড-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে ...

ব্র্যাক ব্যাংকের ‘ইয়াং লিডার্স-২০২৫’ ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন

ইয়াং লিডার্স প্রোগ্রাম (ওয়াইএলপি)-২০২৫ ব্যাচের গ্র্যাজুয়েশন উদযাপন করেছে ব্র্যাক ব্যাংক। এবার ৪৯ জন ইয়াং লিডার ...

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

লক্ষ্মীপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ ইউনিট সোলার লাইট স্থাপন

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুর জেলায় ৫০ ...

ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন

গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে ‘স্মার্ট একাউন্ট, স্মার্ট ব্যাংকিং’ ...