
রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানি আরামকোর মাল্টি বিলিয়ন ডলারের শেয়ার বিক্রির পরিকল্পনা করছে সৌদি আরব। আগামী জুনের মধ্যেই সেগুলো বিক্রি করা হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ দুই ব্যক্তির বরাত দিয়ে রিপোর্টে বলা হয়, এটি হতে পারে মধ্যপ্রাচ্য অঞ্চলের শেয়ার ছাড়ার সবচেয়ে বড় ঘটনা।
এক ব্যক্তি জানিয়েছেন, আরামকোর শেয়ার বিক্রি করে ১০ বিলিয়ন ডলার বাজার থেকে তোলা হতে পারে। উভয় ব্যক্তিই জানান, বর্তমানে এ নিয়ে প্রস্তুতি চলছে। তবে শেষ মুহূর্তে পরিকল্পনায় পরিবর্তন আসতেও পারে।
তবে নিজেদের নাম প্রকাশ করেননি কেউ। কারণ, বিষয়টি গোপনীয় পর্যায়ে রয়েছে। তারা জানিয়েছেন, সব শেয়ার একসঙ্গে বাজারে ছাড়া হবে না। পরিকল্পনা অনুযায়ী সেগুলো ধীরে ধীরে বিক্রি করা হবে।
তবে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে। এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তারা। আরামকো জানিয়েছে, শেয়ার বিক্রির সিদ্ধান্ত আমাদের শেয়ারহোল্ডারদের বিষয়। এমন কিছু নয়, যা নিয়ে আমরা মন্তব্য করতে পারি।
এর আগে চলতি মাসের শুরুতে অংশীদারদের লভ্যাংশ দেয়ার ঘোষণা দেয় আরামকো। সবমিলিয়ে শেয়ারহোল্ডারদের ৩১ বিলিয়ন ডলার লাভ দেয়ার কথা জানায় তারা। চলমান বছরের দ্বিতীয় প্রান্তিকেই এই অর্থ সবাইকে পরিশোধ করা হবে।
বিশ্বের সর্ববৃহৎ জ্বালানি তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান আরামকো। সম্প্রতি এক আয় বিবরণীতে তারা জানিয়েছে, ২০২৪ সালে অংশীদারদের মোট ১২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার লভ্যাংশ দেয়া হবে। ৪ প্রান্তিকে এই অর্থ শোধ করা হবে।
ইতোমধ্যে তেল ও গ্যাস খনি আবিষ্কার এবং উত্তোলনে বিনিয়োগ বাড়িয়েছে আরামকো। সেসব ক্ষেত্রে সফল হলে তাদের আয় বৃদ্ধি পাবে।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত