
বিশ্বকাপ বাছাইপর্ব শেষে অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। ইতোমধ্যে অনুষ্ঠিত ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে নিজেদের প্রধান তারকা লিওনেল মেসিকে খেলাননি কোচ লিওনেল স্কালোনি। অবশ্য ম্যাচের আগেই তিনি সেই ইঙ্গিত দিয়েছিলেন। জিওভান্নি লো সেলসোর একমাত্র গোলে জিতেছিল আলবিলেস্তেরা। আগামীকাল (বুধবার) তাদের প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। এই ম্যাচ দিয়ে মেসির একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।
টানা খেলার ধকল থেকে মুক্তি পেতে বিশ্রাম দরকার ছিল ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন মহাতারকার। আবার মেজর লিগ সকারে (এমএলএস) গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে ফ্লোরিডার ক্লাবটির। ফলে মেসিকে তাদের ম্যাচগুলোয় খেলানো গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের ২৪ ঘণ্টার ব্যবধানেই এমএলএসে খেলতে নামে মায়ামি। জাতীয় দলের ম্যাচে না খেলায় একই শহরে অবস্থান করা মেসির পরদিন মায়ামির হয়ে নামতে অসুবিধা হয়নি। জোড়া গোলে তিনি তিনি দলকে জিতিয়েছেনও।
মায়ামির চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় কাল ভোর ৬টায় পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসির খেলার বেশ সম্ভাবনা আছে। তাকে অনুশীলনে তো দেখা গেছে–ই, আর্জেন্টাইন কোচ স্কালোনিও খেলার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন। বিশ্বকাপজয়ী এই কোচ বলেন, ‘শনিবার (মায়ামির হয়ে) আমি মেসিকে খেলতে দেখেছি। সে ভালোভাবেই সেটি শেষ করেছে। এরপর যদিও আমাদের এখনও কথা হয়নি। আসন্ন ম্যাচের আগে আমাদের শেষ অনুশীলন আছে। সেখানে কথা বলব তার সঙ্গে, খেলার মতো পরিস্থিতিতে থাকলে সে খেলবে।’
এমএলএসে মায়ামির খেলা শেষে রোববারই আর্জেন্টিনার স্কোয়াডে ফেরেন মেসি। এরপর এক বিবৃতিতে তারা জানায়, ‘আন্তর্জাতিক চ্যালেঞ্জ নিতে মেসির প্রত্যাবর্তন দারুণ প্রত্যাশার জন্ম দেওয়ার পাশাপাশি পরিবেশও বদলে দিয়েছে। (পুয়ের্তো রিকোর বিপক্ষে) আসন্ন ম্যাচ আমাদের আসন্ন প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবে কাজ করবে এবং এখান থেকে দল সম্পর্কেও ধারণা পাবেন টেকনিক্যাল স্টাফরা।’
১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসিবিহীন আর্জেন্টিনা ১-০ গোলে জয় পায়। যদিও ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন লাউতারো মার্টিনেজ ও নিকো পাজরা। কিছু সুযোগ তারা কাজে লাগাতে ব্যর্থ, আবার বেশ কয়েকটি দারুণ সেইভে আর্জেন্টিনার হতাশা বাড়িয়েছেন প্রতিপক্ষ গোলরক্ষক। পুয়ের্তো রিকোর বিপক্ষে মেসি ফেরা ছাড়াও শুরুর একাদশে আরও পরিবর্তন দেখা যেতে পারে।
- ১স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে
- ২বন্যাকবলিত ৪,৫০০ পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক
- ৩সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১
- ৪মরণনেশা ক্যাসিনো আসক্তিতে এক তরুণের মৃত্যু
- ৫সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ
- ৬সুন্দরবনের ৮ হাজার ২৭১ জেলে পরিবারের জন্য ভিজিএফ চাল বরাদ্দ
- ৭গ্যাস সংকট সাময়িক, দু-তিন দিনের মধ্যেই সমাধান: যুগ্ম সচিব
- ৮দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন পাবেন কৃষক কার্ড
- ৯ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজে নতুন নির্দেশনা
- ১০সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ১০বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী





পাঠকের মতামত