
নগদ ফাইন্যান্স পিএলসি নামে আরও একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নীতিগত অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় নতুন এ আর্থিক প্রতিষ্ঠানের নামে সম্মতিপত্র (এলওআই) দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। কিছু প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এলওআই ইস্যু করা হবে। পরে এ প্রতিষ্ঠানের আওতায় ‘নগদ’ এমএফএস সেবা পরিচালিত হবে বলে জানা গেছে।
জানা গেছে, ডাক বিভাগের একটি আর্থিক সেবা হিসেবে ‘নগদ’-এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) পরিচালিত হলেও নতুন আর্থিক প্রতিষ্ঠানে ডাক বিভাগ বা সরকারের কোনো মালিকানা থাকবে না। প্রতিষ্ঠানটিতে প্রস্তাবিত যেসব পরিচালকের নাম রয়েছে, তাঁরা সবাই বেসরকারি খাতের।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংক যেসব শর্ত দেবে, তার অন্যতম হলো- প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন হবে ১০০ কোটি টাকা। আগামী ৬ মাসের মধ্যে এ অর্থ জমা দিতে হবে। যে অর্থ জমা দেওয়া হবে, তা কর পরিশোধিত হতে হবে। উদ্যোক্তা ও পরিচালক হিসেবে যাঁরা থাকবেন, কেউ ঋণ বা বিলখেলাপি হতে পারবেন না। আদালত থেকে দণ্ডিত ব্যক্তির নামে শেয়ার থাকবে না। সুনির্দিষ্ট ব্যবসায়িক পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। এ জন্য একটি ব্যবসায়িক পরিকল্পনা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস পরিচালিত হয়ে আসছিল ব্যাংক লেড মডেল তথা একটি এমএফএস প্রতিষ্ঠানের অন্তত ৫১ শতাংশ মালিকানা ব্যাংকের থাকতে হবে। তবে নীতিমালা পরিবর্তন করে আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃত্বে এমএফএস সেবা পরিচালনার সুযোগ দেওয়া হয়।
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৮কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৯সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ১০জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন





পাঠকের মতামত