প্রকাশিত: জুলাই ৭, ২০২৪ ১১:০০ এএম

ইউক্রেনে লরির সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া উভয় যানবাহনের দুজন ড্রাইভারও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। দেশটির একজন ঊর্ধ্বতন আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, চলমান গাড়িগুলোর মধ্যে একটি লরির ঢুকে যাওয়া এবং পরে একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষের ফলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

ভয়াবহ এই দুর্ঘটনা ও প্রাণহানির পর ফৌজদারি কার্যক্রম শুরু করেছে পূর্ব ইউরোপের এই দেশটি।

স্থানীয় সময় বিকেল পৌনে চারটার দিকে রিভনে অঞ্চলের ভার্খিভ গ্রামের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বলে আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার কোভাল তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সন্ধ্যার ভিডিও ভাষণেও এই দুর্ঘটনার কথা উল্লেখ করেছেন এবং যারা মারা গেছেন তাদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, একজন ছয় বছর বয়সী শিশুসহ ১২ জন যাত্রী এবং দুই চালক নিহত হয়েছেন এবং একজন নারী গুরুতর আহত হলেও বেঁচে গেছেন। এ ঘটনায় ফৌজদারি কার্যক্রম শুরু হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এম পি

শেয়ার

পাঠকের মতামত

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ...

সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আঞ্চলিক উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (২১ জুলাই) ইরানের ...