
ইভ্যালি ও কিউকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ নয়জনের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি মামলা করেছেন অমিত বণিক নামে এক ব্যবসায়ী। লোভনীয় অফারে পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে এই মামলাটি করা হয়।
মামলায় আসামি করা হয়েছে, ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও পপ্রান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, কপল দেবনাথ দ্বীপ, নাসরিন আক্তার, সবুজ সাইক, মারুফ হোসেন ও মো. খুরশিদ। এছাড়া অপর একটি মামলায় কিউকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রিপন মিয়া ও প্রতিষ্ঠানটির চিফ ডেলিভারি অফিসার তানোয়ার চৌধুরী বীরকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রংপুর চীফ মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি দায়ের করেন বাদী অমিত বণিক।
পরে শুনানি শেষে রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতের বিচারক এফ. এম আহসানুল হক আগামী ১২ জুন মামলার দিন ধায্য করেছেন। একই সঙ্গে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গেগ্রতারি পরোয়ানা জারি করেছেন বিচারক।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিপন সাহা বলেন, রংপুর নগরীর থানা রোড এলাকার বাসিন্দা ব্যবসায়ী অমিত বণিক প্রতারণার শিকার হয়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ও কিউকম লিমিটেডের বিরুদ্ধেআইনানুগ ব্যবস্থা নিতে মামলা করেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, ইভ্যালি বিভিন্ন লোভনীয় অফারে টিভি, সিসি ক্যামেরা, ওয়াশিং মেশিন, কম্পিউটার মনিটর, গ্যাসের চুলাসহ নানা পণ্য সরবরাহের কথা বলে ২০২০ সালের ৫ ডিসেম্বর থেকে পরবর্তী সময়ে তিন দফায় ২০ লাখ ৪৬ হাজার ৯৮৫ টাকা হাতিয়ে নিয়ে পণ্য সরবরাহ করেননি। বরং প্রতিষ্ঠানটির দায়িত্বরত কর্মকর্তারা ৪৫ দিনের পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিলেও অর্থগ্রহণের পর তারা পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেন।
একই রকম অভিযোগ কিউকম লিমিটেডের ব্যাপারেও। এ প্রতিষ্ঠানটি ৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহের শর্তে ১১ লাখ ৫৫ হাজার ২১৪ টাকা হাতিয়ে নিয়েছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিপন সাহা বলেন, নিয়ম অনুযায়ী পণ্য সরবরাহ করার কথা থাকলেও প্রতিষ্ঠান দুটির কেউই তা করেননি। বরং ভোক্তার সঙ্গে এক প্রকার প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। টাকা লেনদেনের উপযুক্ত প্রমাণাদিসহ আদালতে মামলা দায়ের করা হয়। তিনি আরও বলেন, আগামী ১২ জুন শুনানির দিন ধার্য্য করেছেন আদালত।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ১০দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা মাহাবুব আলম





পাঠকের মতামত